ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ট্রাম্পকে বরণে চীনের বিরল আয়োজন, ৬৭ বছরের রীতি ভাঙলেন শি পুলিশে ৪০০০ এসআই নিয়োগ: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় বড় বিজ্ঞপ্তি কাতারে সুন্নাহর গুরুত্ব নিয়ে আওকাফ মন্ত্রণালয়ের বিশেষ প্রচার মেঘনা আলম: ৩০ পেরিয়েও ভার্জিন ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের জিপে আগুন পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাতে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত এক হেলপার এনআইডি সেবায় দুর্নীতি ও ভোগান্তি আর নয়: সিইসি নাসির উদ্দিন

ফের যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত-৪ আহত-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২ ৩২৮ বার পড়া হয়েছে

ফের যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত-৪ আহত-৩

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার ১৯ বছর বয়সী এক কিশোরের ওই হামলা করেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।বন্দুক হামলার অন্তত একটি ঘটনা ফেসবুক লাইভে সম্প্রচার করা হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে স্থানীয় বুধবার সময় রাত সাড়ে ৯টার দিকে গ্রেফতার করা হয়েছিল।

লবি কাউন্টির শেরিফ ফ্লয়েড বনার জুনিয়র বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘অনেক পরিবার গত রাতে তাদের স্বজনদের হারিয়েছে।’

বুধবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে প্রথম গুলি চালানো হয় এবং একজন ব্যক্তিকে একটি ড্রাইভওয়েতে মারাত্মকভাবে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়, পুলিশ জানিয়েছে। বিকাল সাড়ে ৪টার দিকে অন্যান্য গুলির ঘটনা ঘটে। মেমফিস পুলিশ সন্ধ্যা ৭টার দিকে একটি জরুরি টুইট করে স্থানীয় সবাই সতর্ক করে যে, একজন সশস্ত্র ব্যক্তি একাধিক বন্দুক হামলার জন্য দায়ী। ‘আমরা রিপোর্ট পাচ্ছি যে, সে ফেসবুকে তার ক্রিয়াকলাপ রেকর্ড করছে। তিনি এখন কোথায় আছেন তার নির্দিষ্ট অবস্থান আমাদের কাছে নেই,’ টুইটে বলা হয়েছে।

পুলিশের মুখপাত্র মেজর ক্যারেন রুডলফ একটি ফোন সাক্ষাৎকারে বলেছিলেন যে, সন্দেহভাজন তার ফেসবুকে বন্দুক হামলার ঘটনা সরাসির সম্প্রচার করেছে। ‘হ্যাঁ, এটি সত্য,’ তিনি বলেন, ‘আমরা একটি ভিডিও পেয়েছি, যেখানে তিনি নিজেই রেকর্ড করছেন।’

ফেসবুকের মূল সংস্থা মেটা জানিয়েছে যে, তারা এ ঘটনার সঙ্গে সম্পর্কিত বিষয়বস্তু সরিয়ে দিয়েছে। সংস্থাটি বলেছে যে, তারা মেমফিস পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এবং লাইভ ভিডিও সরিয়ে দিয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফের যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত-৪ আহত-৩

আপডেট সময় : ০৪:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২