ফুলবাড়ীতে ধরলার ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফুলবাড়ীতে ধরলার ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত

ফুলবাড়ীতে ধরলার ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম থেকে বিপুল রায়
  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
ফুলবাড়ীতে ধরলার ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
ফুলবাড়ীতে ধরলার ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

 

 

ফুলবাড়ীতে ধরলার ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমণ্ডল এলাকায় ধরলা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

মানববন্ধনে ধরলার ভাঙনে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারসহ শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করে। এ সময় বক্তারা বলেন, গত দেড় মাসে অন্তত ৫০টিরও বেশি পরিবার বসতবাড়ি ও আবাদি জমি হারিয়েছে। প্রতিদিন চোখের সামনে শত শত বিঘা জমি গিলে খাচ্ছে আগ্রাসী ধরলা নদী, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

 

 

বক্তারা আব্দুস ছালাম, জাফর আহমেদ, শাকিল আহমেদসহ অনেকে ধরলার ভয়াবহ ভাঙন রোধে জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।

পড়ুন>> পেটের ব্যথা সহ্য করতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা

 

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, চরগোরকমণ্ডল এলাকায় ভাঙন প্রতিরোধে ৬ হাজার জিওব্যাগ ফেলার কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া আরও একটি প্যাকেজ বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!