পেট্রোবাংলায় ৭৫৩ জন নিয়োগ: আবেদন চলবে এক মাস
- আপডেট সময় : ১০:৪১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
পেট্রোবাংলায় ৭৫৩ জন নিয়োগ: আবেদন চলবে এক মাস
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও তাদের নিয়ন্ত্রণাধীন ১২টি কোম্পানিতে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে নবম ও দশম গ্রেডের মোট ৭৫৩টি শূন্য পদে আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীদের ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
পদসমূহের বিস্তারিত বিবরণ
- সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ৯৭টি
- সহকারী ব্যবস্থাপক (আইন): ৬টি
- সহকারী ব্যবস্থাপক (অর্থ): ৬৩টি
- সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল): মেকানিক্যাল ৭৪, ইলেকট্রিক্যাল ৪৯, সিভিল ৪০, সিএসই/আইটি ২৫, কেমিক্যাল ২৭, পেট্রোলিয়াম ১৪, আইপিই ৮, মেটালার্জি/এমএমই ৭, ইলেকট্রনিকস ২ এবং অটোমোবাইল ১টি।
- সহকারী ব্যবস্থাপক (জিওলজি): ১২টি
- সহকারী ব্যবস্থাপক (জিওফিজিকস): ২টি
- সহকারী ব্যবস্থাপক (জিওকেমিক্যাল): ১টি
- সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট্রি): ১টি
- সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট): ১টি
- সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা): ১৫টি
- সহকারী ডিলার: ১টি
- সহকারী ব্যবস্থাপক (কারিগরি): ১১টি
- সহকারী কর্মকর্তা (প্রশাসন): ৭৩টি
- সহকারী কর্মকর্তা (আইন): ৪টি
- অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান: ১টি
- সহকারী কর্মকর্তা (অর্থ): ৫৩টি
- উপসহকারী প্রকৌশলী: মেকানিক্যাল ৫৬, ইলেকট্রিক্যাল ৩২, সিভিল ৩১, কম্পিউটার/আইটি ৮, ইলেকট্রনিকস ৩, অটোমোবাইল ৯, কেমিক্যাল ৫, পাওয়ার ৫ এবং টেলিকম ১টি।
- ট্রেইনি ডিলার: ৪টি
- সহকারী কর্মকর্তা (কারিগরি)/উপসহকারী কারিগরি কর্মকর্তা: ১১টি
গ্রেড ও বেতন স্কেল
*১ থেকে ১২ নম্বর পদ: গ্রেড-৯, বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
*১৩ থেকে ১৯ নম্বর পদ: গ্রেড-১০, বেতন স্কেল: ৩২,০০০০-৭৭,৩০০ টাকা।
বয়সসীমা
১ অক্টোবর ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।
আবেদনের নিয়ম
http://bogmc.teletalk.com.bd অথবা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: ২২৩ টাকা।
অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা—
আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ১০টা;
আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শেষ: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
শুধু ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত (অর্থাৎ ২০ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত) ফি জমা দিতে পারবেন।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

















