ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরোনো বাণিজ্য মেলায় শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর, দাবি জমি ফেরত

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরোনো বাণিজ্য মেলায় শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর, দাবি জমি ফেরত

রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে গড়ে তোলা অস্থায়ী স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। গবেষণার জমি উদ্ধারের দাবি ও সেখানে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার দুপুরে এই কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীদের দাবি, যে কোনো মূল্যে এই জায়গাটিকে বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে ফিরিয়ে দিতে হবে। এ ছাড়া কোনো ধরনের মেলার কার্যক্রমও মাঠে পরিচালনা করা যাবে না।

ঘটনার সূত্রপাত হয় সোমবার দুপুর ১২টার দিকে, যখন ক্যাম্পাসের দেড় শতাধিক শিক্ষার্থী দুটি ট্রাক্টর নিয়ে সরাসরি মেলা প্রাঙ্গণে প্রবেশ করেন।

পড়ুন>>৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার আয়োজনে কাতারের আমীর

এ সময় তারা ‘আমলা–সচিব বাইরে যাক, আমার ক্যাম্পাস আমার থাক’ ও ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’র মতো নানা স্লোগান দেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই ভাঙচুরের সময় প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা মেলা আয়োজনের জন্য নির্মাণ করা অস্থায়ী স্টল ও অবকাঠামো তছনছ করে দেন। পরে দুপুর ১টা ১০ মিনিটের দিকে তারা পুনরায় ক্যাম্পাসের দিকে ফিরে যান।

ঘটনার সময় মাঠের অদূরে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে পুলিশ মোতায়েন থাকলেও ভাঙচুরে কোনো বাধা প্রদান করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী মাইশা আফরোজ জানান, মেলার কাজ বন্ধ করার জন্য এর আগে লিখিতভাবে আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি উপেক্ষা করে নতুন করে স্টল বসানোর প্রস্তুতি নেওয়ায় তারা বাধ্য হয়ে সরাসরি মাঠে অবস্থান নিয়েছেন। ‎আন্দোলনরত শেকৃবির কৃষি অনুষদের (অ্যাগ্রিকালচারাল ফ্যাকাল্টি) শিক্ষার্থী মাইশা আফরোজ বলেন, এলাকাটি শহরের একটি প্রধান কেন্দ্রস্থলে অবস্থিত।

পড়ুন>>কাতারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, এই এলাকায় অনেক গুরুত্বপূর্ণ হাসপাতাল রয়েছে, যার মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, হৃদরোগ ইনস্টিটিউট, কিডনি হাসপাতাল ও নিউরোসার্জারি ইনস্টিটিউট অন্যতম। এখানে সচিবালয় নির্মিত হলে বা মেলার কার্যক্রম চললে এলাকায় মারাত্মক পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি তীব্র যানজট তৈরি হবে।

ফলে রোগীদের যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়বে এবং বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণার পরিবেশ চিরতরে নষ্ট হবে। সচিবালয় স্থানান্তর হলে ‎গুলিস্থানের যানজট বিজয় সরণিতে নিয়ে আসা হবে বলে মন্তব্য করেন এই আন্দোলনকারী শিক্ষার্থী। তিনি বলেন, এমনিতেই বিজয় সরণিতে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সিগন্যালে বসে থাকতে হয়। সচিবালয় এদিকে এলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে।

কৃষি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাকিব তালুকদার বলেন, বিশ্বজুড়ে যখন রাজধানী বিকেন্দ্রীকরণের প্রক্রিয়া চলছে, তখন দেশের আমলারা ঢাকার ভেতরেই সচিবালয় সরিয়ে বসবাসের সুযোগ সংকুচিত করছেন। তাদের মতে, সচিবালয় এখানে চলে এলে বিজয় সরণি ও আশেপাশের এলাকায় যানজটের মাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছাবে। নির্মাণযজ্ঞের ফলে গবেষণাগারটিও ধ্বংস হওয়ার ঝুঁকিতে পড়বে, যা সচেতন কোনো নাগরিক সমর্থন করতে পারে না। তাঁরা ঢাকাকে আরও বসবাসের অযোগ্য করে তুলছেন।

আরো পড়ুন>>গাজীপুরে অস্থিরতা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার এক বৈঠকে আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয় শেরেবাংলা নগরের এই মাঠে স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে নতুন জায়গায় সচিবালয়ের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এই ঘোষণার পর থেকেই মাঠটি নিজের অধীনে পেতে ও সরকারি প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন শেকৃবি শিক্ষার্থীরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুরোনো বাণিজ্য মেলায় শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর, দাবি জমি ফেরত

আপডেট সময় : ০২:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬