ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল

নেত্রকোনা পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত-১

নেত্রকোনা থেকে জিয়াউল হক
  • আপডেট সময় : ০৯:৪১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ২৯৩ বার পড়া হয়েছে

নেত্রকোনা পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত-১

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনা পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত-১

পূর্বধলা উপজেলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. আব্দুল মোতালেব (৫০) ঘটনাস্থলে নিহত হন। সোমবার বিকেল ৩টার দিকে নেত্রকোণা-পূর্বধলা আঞ্চলিক মহাসড়কে নিহতের বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মোতালেব উপজেলার সিন্দুয়াটিয়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক এবং তাবলীগ জামাতের আমীর ছিলেন। বাড়ির কাছে নারায়ণ ডহর বাজার মসজিদ সংলগ্ন বাল্ব, গ্যাস ম্যাচ ইত্যাদি মেরামতের কাজ করতেন তিনি। নিহতের এক ছেলে রংপুর সেনাবাহিনীতে কর্মরত আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আব্দুল মোতালিব মোটরসাইকেলটি ক্রয় করেছেন। নিজ গাছের বেশ কয়েকটি লেবু নারায়ণডহর বাজারে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন।

বাড়ির রাস্তা দিয়ে প্রধান সড়কের প্রবেশের সময় নেত্রকোণাগামী দ্রুতগতির পিকআপটি মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে প্রায় দুইশো গজ দূরে টেনে হেচড়ে নিয়ে যায়। এতে মোতালেবের মাথা ও পেট কেটে যায় এবং পা ভেঙে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পূর্বধলা থানার ওসি মো. রাশেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পড়ুন>>রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেত্রকোনা পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত-১

আপডেট সময় : ০৯:৪১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪