নীলফামারীর পৃথক চারটি স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীর পৃথক চারটি স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাতারের সুক ওয়াকিফে বাজপাখির বেচাকেনা তুঙ্গে, বিক্রি বেড়েছে ৬০ শতাংশ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তীব্র গরমে বিদ্যুতের ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ালো, বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি পিওকে ভারতের দখলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর আজকের খেলার খবর: ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ও রিয়াল মাদ্রিদের ম্যাচ ৩০ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ৩০ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

নীলফামারীর পৃথক চারটি স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
নীলফামারীর পৃথক চারটি স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

 

নীলফামারীর পৃথক চারটি স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নীলফামারীতে পৃথক চারটি স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪ জন।
সোমবার সকালে ও দুপুরে নীলফামারীর পৃথক দুটি স্থানে এবং নীলফামারীর ডোমারে গতকাল দুপুরে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৭ জনের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং জেলার ডিমলা উপজেলায় গতকাল রাতে ডিমলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় একজন।

আজ সোমবার সকালে নীলফামারীর সদর উপজেলার ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুট মিলের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আলমগীর হোসেন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়।

সদর উপজেলার গাছবাড়ি রেললাইনে অজ্ঞাত এক বৃদ্ধা রেলে কাটা পড়ে নিহত হয়। এছাড়াও গতকাল রাতে ডিমলার ডিমলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল দুপুরে জেলার ডোমার উপজেলার পঙ্গা মটুকপুর থেকে গোমনাতি সড়কে ৩টি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে আহত ৭ জনের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুলবুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুল ইসলাম বলেন গতকাল ৩টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ আহত একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এবং এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও সদর থানার অফিসার ইনচার্জ ওসি এম আর সাইদ বলেন, সকালে সদর উপজেলার ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুট মিলের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয় এক যুবক। তবে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!