দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইসরাক
- আপডেট সময় : ১০:১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইসরাক
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সোমবার পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী পদ থেকে নিজের পদত্যাগের ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের সাথে কথা বলবেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন। সোমবার সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এমন সিদ্ধান্তের কথা জানিয়ে ইশরাক বলেন, প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন বিএনপি কর্মী হিসেবে তিনি ভবিষ্যতের কার্যক্রম পরিচালনা করবেন। তিনি মাদকবিরোধী কর্মকাণ্ডকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এখন থেকে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। এ ছাড়া দেশজুড়ে প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি ও পরিচ্ছন্নতা কর্মসূচি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলায় সফর করবেন বলেও জানান তিনি।
পড়ুন>>মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর নিয়ে ধোঁয়াশা
ফেসবুকের ঐ পোস্টে তিনি আরও উল্লেখ করেন যে, কিছু মানুষকে তার এই সিদ্ধান্ত নিয়ে উল্লাস করতে দেখা গেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কখনো জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে আন্দোলনের প্রয়োজন হলে, বিদেশ থেকে ফিরে এসে তারা সেই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করবেন। প্রতিমন্ত্রী পদ ছাড়লেও মাদক নির্মূলের লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন তিনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























