কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী ভাতিজা মোস্তাকিমকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতা নারীর স্বামী বর্তমানে সৌদি প্রবাসী।
ভিকটিমের মা জানান, মোস্তাকিম জোরপূর্বক তার মেয়েকে ধর্ষণ করেছে, হুমকি দেখিয়েছে এবং নগদ তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ভিকটিম বলেছে, তার দুই মাসের অন্তঃসত্ত্বা সন্তান রয়েছে এবং আগের স্বামী তাকে গ্রহণ করছেন না।
কটিয়াদী মডেল থানার ওসি মাহবুবুর রহমান জানান, মেডিকেল রিপোর্ট ও ভিকটিমের অভিযোগে ধর্ষণের ঘটনা প্রমাণিত হয়েছে। অভিযুক্ত মোস্তাকিম জবানবন্দিতে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply