ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু
- আপডেট সময় : ০৫:২৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু
নীলফামারীর ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নের কাজীরহাট বাজারে ইজিবাইকের ধাক্কায় ৮ বছরের এক শিশু শিক্ষার্থী ওমর ফারুকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার ১৫ নভেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটে কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক ওই বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নার্সারির শিক্ষার্থী এবং চান্দখানা কলোনীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান নুরির ছোট ছেলে।
পড়ুন>>শেখ হাসিনার ফেরার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগে এসপি গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলা স্কুল যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর ইজিবাইকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ইজিবাইকটি শনাক্ত করা সম্ভব হয়নি।
পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পড়ুন>>রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার
এবিষয়ে কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, তিনি সকাল থেকে বিদ্যালয়ের ভেতরে ছিলেন। মানুষের চিৎকার ভিড় দেখে বাইরে এসে জানতে পারি স্কুলে আসার পথে রাস্তা পার হওয়ার সময় আমার বিদ্যালয়ের শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছে। ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান,খবর পাওয়ার পর থানার এসআই সাহেব আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে তিনি সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























