ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জয় নিয়েও সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের নারী দলের মাদক নির্মূলে আপসহীন রাজশাহী পুলিশ: ডিআইজি আশরাফ আলী স্পিকার |: অপশক্তি দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা করছে উপসাগরীয় অঞ্চল ছাড়ল মার্কিন রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন ১৫ জেলায় চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ: দুই বিএনপি নেতাসহ নিহত ৩ বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন চায়ের ব্র্যান্ডের যাত্রা পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, নেভাল পুলিশ এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ট্রাম্পকে বরণে চীনের বিরল আয়োজন, ৬৭ বছরের রীতি ভাঙলেন শি

জোরপূর্বক যুবককে তুলে নিয়ে ধর্ষণ করলো সংঘবদ্ধ চার তরুণী

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ ৩৬১ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জোরপূর্বক যুবককে তুলে নিয়ে ধর্ষণ করলো সংঘবদ্ধ চার তরুণী।২০ বছর বয়সী চার তরুণীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। নিজেকে এই ঘটনার ভুক্তভোগী দাবি করা এক যুবক জানান, চোখে রাসায়নিক ছিটিয়ে, জোরপুর্বক গাড়িতে তুলে এক জঙ্গলে নিয়ে যায় ওই চার তরুণী। এরপরেই তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।

কাজ থেকে বাড়ি ফেরার পথে কাপুরথালা রোডে একটি গাড়ি তার সামনে এসে দাঁড়ায়।

ঘটনাটি ঘটেছে, ভারতের পাঞ্জাবের জালন্ধরে।ফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, জানা গেছে ভারতের পাঞ্জাবের জালন্ধরে ওই যুবক একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। তার অভিযোগ, গত সোমবার (২৩ নভেম্বর ) কাজ থেকে বাড়ি ফেরার পথে কাপুরথালা রোডে একটি গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। পড়ুন>> সিঙ্গাপুরের কেটারিং এর খাবার

গাড়িতে থাকা তরুণীরা একটি চিরকুট দিয়ে ঠিকানা জিজ্ঞাসা করেন। সেই চিরকুটে লেখা ঠিকানা পড়ার সময় তরুণীরা তার চোখে রাসায়নিক ছিটিয়ে দিতেই জ্ঞান হারান। পড়ুন>>>রায়পুরে শিক্ষক কর্তৃক ছাত্রকে বলাৎকারের অভিযোগ

ওই যুবকের দাবি, জ্ঞান ফিরতে তিনি দেখেন একটি গাড়িতে হাত-পা অবস্থায় পড়ে আছেন। যুবকের অভিযোগ, গাড়িতে থাকা চার যুবতী তাকে জোর করে মাদক সেবন করান। তার পর টানতে টানতে একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে তাকে মদ্যপান করানো হয়। তার পর চার জন মিলে তাকে ধর্ষণ করেন। তারপর ওই যুবককে জঙ্গলে ফেলে রেখে চলে যান যুবতীরা।

ওই যুবক জানান, তিনি বিবাহিত, তার বাচ্চাও আছে। তিনি সাংবাদিকদের জানান, তার স্ত্রী তাকে এই ঘটনার জন্য থানায় অভিযোগ করতে নিষেধ করেছেন।

ওই যুবকের দাবি, তরুণীরা ইংরেজিতে কথা বলছিলেন নিজেদের মধ্যে। তাদের পোশাক দেখে মনে হচ্ছিল কোনো সম্ভ্রান্ত পরিবারের। প্রতিবেদনে বলা হয়েছে দেশটির পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “জোরপূর্বক যুবককে তুলে নিয়ে ধর্ষণ করলো সংঘবদ্ধ চার তরুণী”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জোরপূর্বক যুবককে তুলে নিয়ে ধর্ষণ করলো সংঘবদ্ধ চার তরুণী

আপডেট সময় : ০৯:৩১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২