জামালগঞ্জে সীরাত কনফারেন্স,হামদ নাত মাহফিল ও গুনীজন সম্মাননা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জামালগঞ্জে সীরাত কনফারেন্স,হামদ নাত মাহফিল ও গুনীজন সম্মাননা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রবিবার ৯ আগস্ট ২০২৬; আজকের রাশিচক্র: কেমন কাটবে আজকের দিনটি রবিবার, ৯ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ৯ আগষ্ট: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৯ আগষ্ট: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

জামালগঞ্জে সীরাত কনফারেন্স,হামদ নাত মাহফিল ও গুনীজন সম্মাননা

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
জামালগঞ্জে সীরাত কনফারেন্স,হামদ নাত মাহফিল ও গুনীজন সম্মাননা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জামালগঞ্জ ফেরীঘাট সংলগ্ন মাঠে হাম্মাদ গাজীনগরী ফাউন্ডেশন জামালগঞ্জ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সীরাত কনফারেন্স,হামদ নাত মাহফিল ও গুনীজন সম্মাননা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে শায়খ ছিদ্দিক আহমদ’র সভাপতিত্বে সীরাত বিষয়ে আলোচনা করেন মাওলানা তাফাজ্জুল হক আজিজ,শায়খুল হাদিস মাওলানা সাজিদুর রহমান,মুফতি রেজাউল করিম আবরার। গুনীজন সম্মাননা ও কীর্তিমান স্মারক মোড়ক উন্মোচন পর্বে আলোচনা করেন ফেনারবাক ইউপির সাত বারের সাবেক ইউপি চেয়ারম্যান বাবু করুণা সিন্ধু তালুকদার,জামালগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সফর আলী,ঢালাগাও মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল ইসলাম,শান্তিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি ওয়ালী উল্লাহ সরকার,ফেনারবাক ইউপি সচিব জ অজিত কুমার রায়।

এসময় আরো উপস্থিত ছিলেন সাচনা বাজার মাদরাসার নাজিমে তালীমাত মাওলানা এখলাছুর রহমান,সাচনা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা আজিজুল হক,উম্মে কুলসুম মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান,আমবাড়ী মাদরাসার শায়খুল হাদিস মাওলানা সাজিদুর রহমান সাজিদ,দেউলগ্রাম মাদরাসার নাজিমে তালীমাত মাওলানা কামরুল হক,মাহমুদপুর মাদরাসার মুহতামিম মাওলানা মনিরুজ্জামান, ভীমখালী ইউপি সচিব কঙ্কন সরকার,সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মদরিছ আলী,বীর মুক্তিযোদ্ধা কবীন্দ্র কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূঁইয়া,রামনগর মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা তাফাজ্জুল হক,সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আসআদ,জমিয়তে উলামায়ে ইসলাম জামালগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান,বাণীপুর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান কফিল,খাদিমুল কুরআন মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা কাউসার আহমদ, মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি তাফাজ্জুল হক,মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ শফী,বাবুপুর মাদরাসার মুহতামিম মাওলানা মোশাহিদ আহমদ।

আবৃত্তিকারক কবি মীম সুফিয়ানের উপস্থাপনায়  উক্ত হামদ নাত মাহফিলে কলরবের সুরকার গীতিকার আহমদ আব্দুল্লাহ,আব্দুল করিম দিলদার,মোশাহিদ আল বাহার,মাহফুজুর রহমান মারুফ,এইচ এম আমানুল্লাহ, আরাফাত হোসাইন,কাওসার মাহমুদ, যোবায়ের বিন আমিন,ইমদাদুল হক প্রমুখ হামদ নাত পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!