ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন গণমানুষের নেতা সেলিম রেজা
- আপডেট সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন গণমানুষের নেতা সেলিম রেজা
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১ জানুয়ারী ২০২৫ইং বুধবার সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।
১৯৭৯ সালের এই দিনে শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন। আশির দশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে এই সংগঠনটিকে।
পড়ুন>> তাহিরপুরে হাওর রক্ষাবাঁধ নির্ধারিত সময়ের ১৫ দিন পেরোলেও গঠন হয়নি ৪৬ টি পিআইসি
গত ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। তারপর ওই সংগঠনটি মিছিল আন্দোলন সংগ্রামী কাজ করে গেছে এই সংগঠনটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে তবে নতুন বছরে নতুন উদ্যোমে দলের আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিছেন ছাত্রদল নেতারা। যুক্তরাষ্ট নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -১ (রাজাপুর-কাঁঠালিয়া) ১২৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
তিনি বলেন, গত জুলাই আগস্টে আপনার যে আন্দোলন দেখেছেন সেটা হচ্ছে গত স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের প্রতিষ্ঠবার্ষিকীর একমাত্র লক্ষ্য। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলার ছাত্রদলের সকল ইউনিট এর নেতাকর্মীদের শুভেচ্ছা জনান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























