ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ট্রাম্পকে বরণে চীনের বিরল আয়োজন, ৬৭ বছরের রীতি ভাঙলেন শি পুলিশে ৪০০০ এসআই নিয়োগ: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় বড় বিজ্ঞপ্তি কাতারে সুন্নাহর গুরুত্ব নিয়ে আওকাফ মন্ত্রণালয়ের বিশেষ প্রচার মেঘনা আলম: ৩০ পেরিয়েও ভার্জিন ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের জিপে আগুন পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাতে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত এক হেলপার এনআইডি সেবায় দুর্নীতি ও ভোগান্তি আর নয়: সিইসি নাসির উদ্দিন

গোপালগঞ্জে হামলাকারীদের ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে হামলাকারীদের ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতা, থানায় হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে দ্রুত শনাক্ত করা হবে। তাদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা একটি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, ‘‘আমরা একটা প্রেজেন্স অব ইনোসেন্সের নীতিতে বিশ্বাস করি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিচ্ছে। তবে আত্মরক্ষার প্রয়োজনে বাহিনী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে।’’।

তাদের মূল লক্ষ্য হলো, কোনো নিরীহ মানুষ যেন গুলিতে হতাহত না হন। সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে কথিত ফ্যাসিবাদী শক্তি ও তথাকথিত আওয়ামী লীগ সমর্থকরা টুঙ্গিপাড়াকে এক ধরনের নিয়ন্ত্রণহীন এলাকায় পরিণত করেছে। তিনি অভিযোগ করেন, তারা স্থানীয় থানায় হামলা চালাচ্ছে এবং বর্তমান সরকারের সমর্থক ও বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের দোকানপাটে অগ্নিসংযোগ করছে।

পড়ুন>>গাজীপুরের কোনাবাড়ীতে ফ্লাইওভারে রহস্যময় লাল বক্স, আতঙ্ক

এমনকি স্থানীয় সংসদ সদস্যের বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে তিনি জানান। তারা ওইখানে গিয়ে কেবল থানায় হামলা করতে পারে এবং আমাদের একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করেছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগলেও কোনও নিরীহ মানুষ যেন গুলিতে মারা না যান, সেটি নিশ্চিত করতে চায় সরকার।’’। প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি আমরা কিছুদিন ধৈর্য পোষণ করব, কিন্তু একজন নিরীহ লোকও যাতে গুলিতে মারা না যায়, আমরা যেন কোনো অবস্থাতেই তাদের মতো কোনো মিছিল-মিটিংয়ে গুলি না করি।’’। তিনি বলেন, ‘‘আমরা যদি হুকুম দিতাম, এই বৈঠক থেকে বসে তারা অনেক মানুষকে হতাহত করতেন।

সালাহউদ্দিন আহমদের ভাষ্যমতে, সীমান্তের ওপার থেকে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা পাঠিয়ে গ্রামে গ্রামে অস্থিরতা ও অগ্নিকাণ্ডের নির্দেশ দিচ্ছেন। তারা চাচ্ছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সাধারণ মানুষের ওপর গুলি চালায়, যাতে অরাজকতা তৈরি হয়। তবে সরকার গণতান্ত্রিক মূল্যবোধের ওপর বিশ্বাসী হওয়ায় তাদের সেই ফাঁদে পা দিচ্ছে না। জনগণের জানমালের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার ধৈর্য প্রদর্শন করছে বলেও তিনি উল্লেখ করেন।

পড়ুন>>সাফ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা জয়

থানা আক্রমণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মসজিদের মাইক ব্যবহার করে জনগণকে উত্তেজিত করার অপচেষ্টা চালানো হয়েছে। যারা থানার ভেতরে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর চড়াও হয়েছে এবং নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের প্রত্যেকের অডিও-ভিডিও ফুটেজ সরকারের কাছে সংরক্ষিত রয়েছে। পর্যায়ক্রমে এসব অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

বর্তমানে টুঙ্গিপাড়া থানায় ২০০ জন সদস্য মোতায়েন রয়েছেন, যার মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা। এছাড়া চার-পাঁচ কিলোমিটার দূরে এসআরবি, বিজিবি ও পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন। মন্ত্রী বলেন, চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু আমরা সংঘাত এড়াতে চাই। আমরা তাদের ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছি, অন্যথায় সরকার কঠোর হতে বাধ্য হবে। গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী ও মাফিয়া চক্রের কোনো স্থান এই দেশে আর নেই। গত ১৫-১৬ বছরের দুঃশাসনে তারা যে জনবিদ্বেষ অর্জন করেছে, তাতে তারা গণতান্ত্রিক রাজনীতি করার বৈধতা হারিয়েছে। গণঅভ্যুত্থানের মুখে তাদের পতন ঘটেছে এবং তারা আর এই দেশে রাজনৈতিকভাবে ফিরে আসতে পারবে না। জনগণ এই দেশে রাজপথে আন্দোলনকারীদের হত্যা করা দেখতে চায় না।’’ গত ১৫-১৬ বছর ধরে তারা অগণতান্ত্রিক শাসন চালিয়েছে।

আরও পড়ুন>>কোস্টারিকাকে গোলবন্যায় ভাসিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা

এছাড়া বিদেশের মাটিতেও আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তোলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বিদেশে বিরোধীদলীয় চিফের সফরকালে হামলার চেষ্টার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশের দূতাবাসকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে, নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে অশোভন আচরণের বিষয়টিও সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সুরাহা করার জন্য দূতাবাসকে অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোপালগঞ্জে হামলাকারীদের ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬