ক্যান্সারে আক্রান্ত বাবুলের জীবন বাঁচতে আকুতি স্ত্রী সুমাইয়ার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ক্যান্সারে আক্রান্ত বাবুলের জীবন বাঁচতে আকুতি স্ত্রী সুমাইয়ার : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ক্যান্সারে আক্রান্ত বাবুলের জীবন বাঁচতে আকুতি স্ত্রী সুমাইয়ার

রবিউল আলম লিটন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
ক্যান্সারে আক্রান্ত বাবুলের জীবন বাঁচতে আকুতি স্ত্রী সুমাইয়ার
ক্যান্সারে আক্রান্ত পা

 

 

 

ক্যান্সারে আক্রান্ত বাবুলের জীবন বাঁচতে আকুতি স্ত্রী সুমাইয়ার

 

 

ক্যান্সারে আক্রান্ত বাবুলের জীবন বাঁচতে আকুতি স্ত্রী সুমাইয়ার।
ক্যান্সারে আক্রান্ত হয়ে চলাচলের শক্তি হারিয়ে ফেলেছেন বাবুল ইসলাম (২৮)। বাবুল কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপাল গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। বাবুল একসময় সিরাজগঞ্জে তাঁতের কাজ করত। প্রায় দুই বছর আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে।

 

 

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসা চলছে। ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে তিনি আজ নিঃস্ব। চিকিৎসা ব্যয় মেটাতে শেষ হয়ে গেছে জমানো সঞ্চয়। শেষ সম্বল ১২ শতাংশ জমি ও গরু বিক্রি করেছেন।

 

 

 

টাকার অভাবে এখন তার চিকিৎসা বন্ধ রয়েছে। এক বছর বয়সী অবুঝ সন্তান সোহান আর স্ত্রী সুমাইয়াকে নিয়ে খেয়ে না খেয়ে বিনাচিকিৎসায় দিন কাটাচ্ছেন বাবুল। ক্যান্সার নিরাময়ের জন্য এপর্যন্ত তাকে ৭টি ক্যামোথেরাপি দেয়া হয়েছে। চিকিৎসার জন্য আরো প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন।
বাবুল জানান, তাঁত কারখানায় কাজ করতাম। পৈত্রিক সূত্রে পাওয়া জমি, জমানো টাকা ও গরু বিক্রি করে এতদিন পর্যন্ত চিকিৎসা করিয়েছি। টাকা না থাকায় চিকিৎসা করাতে পাচ্ছিনা।

পড়ুন>>বান্দরবানে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: আটক ৩

 

 

বাবুলের ভাই ময়নাল জানান, চিকিৎসকরা জানিয়েছে বাবুলকে পুরোপুরি সুস্থ করতে অপারেশন ও রেডিও থেরাপির প্রয়োজন হবে। এতে সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকা লাগবে।

বাবুলের স্ত্রী সুমাইয়া বলেন, অসুখের কারণে আমার স্বামী কাজকর্ম করতে পারেনা। শুয়ে থাকতেও তার কষ্ট হয়। এক বছর বয়সী একটি ছেলে আছে। কিভাবে সংসার চলবে, কিভাবে চিকিৎসা করাব ভেবে পাচ্ছিনা। দেশের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বাবুলকে বাঁচানো যাবে। অবুঝ শিশুটি তার বাবাকে হারাবে না।

 

 

শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা করানো সামর্থ্য পরিবারটির নেই। দেশের দানশীল দয়ালু ব্যক্তি ও সংগঠন সহযোগিতা করলে পরিবারটি উপকৃত হবে।

 

 

বাবুলকে সহযোগিতা করতে ০১৭৩৭৬৪৮৭৬৩ (নগদ/বিকাশ/রকেট) অথবা ন্যাশনাল ব্যাংক ভূরুঙ্গামারী শাখার ১-২২০-০০৫-৩৬৯৯৬১ হিসাব নম্বরে অর্থ সহায়তা পাঠাতে পারেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!