কুড়িগ্রামে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাজের চাপে বার্নআউট: লক্ষণ চেনার উপায় ও উত্তরণের কার্যকর কৌশল ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও নতুন কমিটি গঠন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬ কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় মোর নাম এই নামে খ্যাত হোক আমি তোমাদেরই লোক’ – নিজ জেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২ তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ বাংলাদেশসহ তিন দেশে এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ইরানের সঙ্গে যুদ্ধে কোণঠাসা ট্রাম্প, দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কায় প্যানেটা অস্তিত্ব সংকটে কুতুবদিয়ার ম্যানগ্রোভ বন: লবণ চাষের আগ্রাসনে কমছে উপকূলের রক্ষাকবচ

কুড়িগ্রামে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক নিহত

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
কুড়িগ্রামে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক নিহত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ২জন।বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চালকের মৃত্যু হয়েছে।

নিহত ওই অটোরিকশা চালক রাজারহাট উপজেলার চাকির পাশা ইউনিয়নের খুনিয়াটারী গ্রামের বাসিন্দা।এর আগে গত বুধবার সন্ধ্যায় কুড়িগ্রাম-রাজারহাট সড়কের পুরাতন শুভেচ্ছা কোচিং সেন্টারের সামনে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,গতকাল সন্ধ্যায় কুড়িগ্রামগামী একটি প্রাইভেটকারের সঙ্গে রাজারহাট গামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয় তাদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ অটোরিকশা চালকের মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!