কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন আজিজুর রহমান সরকার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন আজিজুর রহমান সরকার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন আজিজুর রহমান সরকার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
আজিজুল ইসলাম স্বপন।

 

 

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন আজিজুর রহমান সরকার

 

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন আজিজুর রহমান সরকার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির নির্বাচীত হয়েছেন আজিজুর রহমান সরকার স্বপন। জেলার সকল রোকনদের (সদস‍্য) প্রত্যক্ষ ভোটে তিনি আমীর হিসেবে নির্বাচিত হন। এর আগে গত ১৪ নভেম্বর (শুক্রবার) জেলা আমির নির্বাচনে রোকনরা ভোট প্রদান করেন।

 

 

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন জামায়াতে ইসলামি রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন। পরে
তাঁকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়।

 

তিনি ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ২১ বছর একটানা কুড়িগ্রাম জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। পুনরায় জেলা আমির নির্বাচীত হওয়ায় তাঁর নিজ উপজেলা ভূরুঙ্গামারীতে দলীয় নেতা কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

 

 

শপথ পড়ানো শেষে এক প্রতিক্রিয়া মাওলানা মমতাজ উদ্দিন বলেন, “আজিজুর রহমান সরকার স্বপন একজন সৎ, যোগ্য ও অভিজ্ঞ সংগঠক। তাঁর নেতৃত্বে কুড়িগ্রাম জেলা জামায়াত নতুন গতিতে এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

 

 

 

এবিষয়ে পুনরায় নির্বাচীত জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি আমানত হিসেবে গ্রহণ করেছি। ইনশাআল্লাহ্ সংগঠনকে শক্তিশালী করা, নৈতিক সমাজ গঠন এবং গণমানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

 

 

তিনি আরো বলেন, জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করা একটি কঠিন কাজ। আমাকে আবারো যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যেন তা সঠিকভাবে পালন করতে পারি এজন্য সংগঠনসহ সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!