কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ
- আপডেট সময় : ০৪:৫৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে পুরাতন পোস্ট অফিস পাড়া জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে, পরে কুড়িগ্রাম কালিবাড়িতেএসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যরিস্টার রবিউল আলম সৈকত প্রমুখ।
অপর দিকে আরও একটি সমাবেশ হয় কুড়িগ্রাম এনআর প্লাজার সামনে। এখানে জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম বেবু’র সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন ,জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরমান হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সরকার প্রতিহিংসা পরায়ন হয়ে জিয়া পরিবারের বিরুদ্ধে তড়িঘড়ি করে সাজানো রায় প্রদান করেছে।
যাতে ২০১৪ ও ২০১৮ সালের মতো আরো একটি নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকা যায়।
এ সরকার তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়।অবিলম্বে মিথ্যা রায় বাতিল সহ শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন তারা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























