কুড়িগ্রামের উলিপুরে খাস জমি দখল নিয়ে আলীগের দু' গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ১০ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামের উলিপুরে খাস জমি দখল নিয়ে আলীগের দু' গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ১০ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামের উলিপুরে খাস জমি দখল নিয়ে আলীগের দু’ গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ১০

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
কুড়িগ্রামের উলিপুরে খাস জমি দখল নিয়ে আলীগের দু' গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ১০

 

 

কুড়িগ্রামের উলিপুরে খাস জমি দখল নিয়ে আলীগের দু’ গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ১০

 

কু‌ড়িগ্রামের উলিপুরে চর (খাস) জমি দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে মোঃ দরবেশ আলী (৫২) নামের এক ব‌্যক্তি নিহত হয়েছে।দরবেশ আলী থেতরাই ইউনিয়নের সিপার আকন্দের ছেলে।

র‌বিবার (০৫ জানুয়ারি) দুপুরের পর উপজেলার দলদ‌লিয়া ইউনিয়নের কর্পূরার চরে এ ঘটনা ঘটে। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন উলিপুর থানার ও‌সি জিল্লুর রহমান।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার দলদ‌লিয়া ইউনিয়নের কর্পূরায় প্রায় ২০০ একর চর (খাস জমি) নিয়ে পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপ‌জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সবুর মিয়া ও পীরগাছা সদর ইউনিয়নের আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি মোঃ ইসমাইল হোসেনের বিরোধ চলে আসছিল। কয়েক‌দিন আগেও দুই গ্রুপের মারামা‌রির ঘটনা ঘ‌টে। এরই জেরে ৫ জানুয়ারি র‌বিবার দুপুরে চর দখলের চেষ্টা করলে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘ‌র্ষ হয়। এতে সবুর গ্রুপের সদস‌্য দর‌বেশ আলী আহত হ‌য়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সবুর ও ইসমাইল গ্রুপের অন্তত দশ জন আহত হয়েছেন।

পড়ুন>> প্রমীলা ফুটবল টূর্নামেন্টের চাম্পিয়ন দল লালমনিরহাট প্রমীলা ফুটবল একাডেমি

 

 

স্থানীয় ইউপি সদস‌্য নুরুজ্জামান মিয়া জানান, চর‌টি প্রায় ২০০ একর বিস্তীর্ণ, এটি মূলত খাসের (সরকা‌রি)। প্রতি বছর চর‌টিকে ঘিরে আওয়ামীলীগের সবুর ও ইসমাইল দুই গ্রুপের সং‌ঘর্ষ ঘটে। আজকেও (র‌বিবার) চর দখলকে কেন্দ্রে করে উপয় পক্ষের সংঘর্ষে সবুর গ্রুপের দরবে‌শ আলী নামে এক ব‌্যক্তি মারা গে‌ছেন। তিনি সবুরের খা‌লাতো ভাই বলে জানান তিনি।

 

 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান বলেন, লাশ উদ্ধার করে সুরত হাল রিপোট করে ময়নাত‌দন্তের জন‌্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চলছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!