মায়ার বাঁধন ছেড়ে যেতে হবে
এতো মায়ায় আটকে কে রবে?
কেটে যাক মায়া ছায়ার মতো
বন্ধন থেকে মুক্ত থাকি শত।
যতো কথায় মায়া কন্ঠে মায়া
হয়ে আছে মাথার পরে ছায়া।
ছেড়ে যেতেই চায় না তো মন
থাকিতে চাহে ঘিরে সারাক্ষণ।
তবুও ছেড়ে যেতে আয়োজন
ছেড়ে যায় যে সেকি প্রিয়জন?
প্রিয়জন সে ছেড়ে যায় জানি
যত করো না কেন কানাকানি।
Leave a Reply