কাউন্টি ক্রিকেটে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং, কেন্টের লিড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউন্টি ক্রিকেটে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং, কেন্টের লিড : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে ৯ দিন আটকা থাকার পর ২ কর্মী জীবিত উদ্ধার অ্যাপলের ফোল্ডেবল আইফোন আল্ট্রা: সম্ভাব্য দাম ও বাজারের পূর্বাভাস গাজীপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, থানায় এনসিপির বিক্ষোভ আরজিকর কাণ্ড: তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা সোমনাথ দে ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদকারী দুই ব্যবসায়ীকে জরিমানা আইসিডিডিআরবিতে রেডিওলজিস্ট পদে নিয়োগ, বেতন ২ লাখ ৩৪ হাজার টাকা টবের লেবু গাছে ফুল-ফল না ধরলে যা করবেন ডিজিটাল সুরক্ষা ও বাজার প্রতিযোগিতা নিশ্চিতে নতুন আইনের খসড়া অনুমোদন কাতারের কাউন্টি ক্রিকেটে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং, কেন্টের লিড আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বসনিয়ার কিংবদন্তি এডিন জেকো

কাউন্টি ক্রিকেটে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং, কেন্টের লিড

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

 

কাউন্টি ক্রিকেটে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং, কেন্টের লিড

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও নিজের জাত চেনালেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ডারউইনে ৬ উইকেট শিকারের ধারাবাহিকতা বজায় রেখে এবার ওরচেস্টারশায়ারের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন তিনি। হাসানের আগুন ঝরা বোলিংয়ে ভর করে কেন্ট প্রতিপক্ষকে মাত্র ২১৭ রানে গুটিয়ে দিতে সক্ষম হয়েছে। এর ফলে প্রথম ইনিংসে ২১ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে কেন্ট।

ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে ম্যাচের প্রথম দিন থেকেই হাসান ছিলেন দুর্দান্ত। ইনিংসের শুরুতেই তিনি জেইক লিবির স্টাম্প উপড়ে ফেলেন এবং পরের বলেই রেহান এদাভালাথকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জোড়া সাফল্য পান।

পড়ুন>>আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বসনিয়ার কিংবদন্তি এডিন জেকো

 

বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনেও তাঁর দাপট অব্যাহত ছিল। এদিন ম্যাথু ওয়েটকে বোল্ড করার পর ইনিংসের শেষ ব্যাটার অ্যাডাম ফিঞ্চকে এলবিডব্লিউ করে নিজের ৪ উইকেট পূর্ণ করেন এই গতিতারকা।

ম্যাচে ১৮ ওভার বল করে ৫টি মেডেনসহ ৬৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন হাসান, যা কেন্টের বোলারদের মধ্যে সেরা। এছাড়া ম্যাট মিলনেস তিনটি এবং কিথ ডডজিওন দুটি উইকেট শিকার করেছেন। ওরচেস্টারশায়ারের হয়ে ড্যানিয়েল লেটগান ৫৯ ও অ্যাডাম হোস ৫০ রান করলেও হাসানের তোপের মুখে বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি।

পড়ুন>>সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে কেন্ট তাদের প্রথম ইনিংসে ২৩৮ রান সংগ্রহ করেছিল। দলের পক্ষে ড্যানিয়েল বেল-ড্রামন্ড ৫২, স্যাম নর্থইস্ট ৪৩ এবং ক্রিস বেঞ্জামিন ৪০ রান করেন। হাসান মাহমুদ ব্যাট হাতে অপরাজিত ছিলেন ৪ রানে। প্রথম ইনিংসে ২১ রানের লিড পাওয়ার পর কেন্ট এখন তাদের দ্বিতীয় ইনিংসের লড়াই শুরু করেছে। 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!