ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেন্ট কাউন্টি ক্লাবের বোলিং আক্রমণের প্রধান ভরসা হয়ে উঠেছেন বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। তার এই নির্ভরতার পরিচয় আবারও মিলেছে ক্যান্টারবুরিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগের গুরুত্বপূর্ণ ম্যাচে। গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে খালেদ ৩ উইকেট শিকার করে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন। খালেদের পাশাপাশি ম্যাট মিলনেসের ৪ উইকেটের দাপটে মাত্র ২২৯ রানেই গুটিয়ে গেছে গ্লুচেস্টারশায়ার। শুধু যে কম রানেই গ্লুচেস্টারশায়ারকে কেন্ট গুটিয়ে দিয়েছে, ব্যাপারটা তা নয়।

বোলিংয়ের এই নৈপুণ্যের পাশাপাশি কেন্ট একটি বিশেষ সুবিধার দিকেও লক্ষ্য রাখছে। কাউন্টির নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষকে ১১০ ওভারের মধ্যে অলআউট করতে পারলে ৩টি বোনাস পয়েন্ট পাওয়া যায়। গ্লুচেস্টারশায়ারকে মাত্র ৬৯.৫ ওভারে গুটিয়ে দিয়ে কেন্ট সেই বোনাস পয়েন্ট নিশ্চিত করেছে, যা মৌসুমের শেষ ম্যাচে তাদের প্রমোশনের লড়াইয়ে বড় ভূমিকা পালন করবে। বর্তমানে পয়েন্ট টেবিলে ১৯৫ পয়েন্ট নিয়ে কেন্ট দ্বিতীয় স্থানে রয়েছে, আর ১৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা নর্দাম্পটনশায়ার তাদের মূল প্রতিদ্বন্দ্বী। কেন্টের জয় নর্দাম্পটনশায়ারের চেয়ে দুটি বেশি হওয়ায় সমান পয়েন্টে এগিয়ে আছে কেন্টই।

ম্যাচের প্রথম দিন শেষে কেন্ট ১ উইকেটে ৭১ রান সংগ্রহ করেছে। তবে একই সময়ে তাদের প্রতিদ্বন্দ্বী নর্দাম্পটনশায়ার বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। মিডলসেক্সের বিপক্ষে তারা প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে গুটিয়ে গেছে, যার জবাবে মিডলসেক্স ২৫৫ রান করে ১৫২ রানের বড় লিড নিয়েছে। ফলে কেন্টের সামনে প্রথম বিভাগে প্রমোশনের সুযোগ এখন অনেক বেশি স্পষ্ট।

গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে খালেদ আহমেদ নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছেন। তিনি দারুশ আহমেদ, সাই কিশোর এবং চে সিমন্সকে সাজঘরে ফিরিয়েছেন। বিশেষ করে পরপর দুই ওভারে দারুশ ও কিশোরের উইকেট তুলে নিয়ে তিনি গ্লুচেস্টারশায়ারের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন। কেন্টের হয়ে এর আগের ম্যাচেও তিনি দুর্দান্ত বোলিং করে ৮ উইকেট পেয়েছিলেন, যা তার বর্তমান ফর্মের প্রমাণ দেয়। দারুণ শুরু, তবু দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার অস্ট্রেলিয়ার।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং

আপডেট সময় : ১২:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬