কাউনিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের রাস মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৩৩৩৪ বার পড়া হয়েছে
কাউনিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের রাস মেলা অনুষ্ঠিত
কাউনিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের রাস মেলা অনুষ্ঠিত।
রংপুরের কাউনিয়া উপজেলার সাহাবাজ আমতলা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রাস মেলা ও কৃষ্ণযাত্রা অনুষ্ঠান সোমবার রাতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সদস্য সচিব আখতার হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন সমন্বয়ক হাবিবুর রহমান, যুগ্ন সমন্বয়ক শফিকুল ইসলাম দুলাল, জাবেদুল ইসলাম।
এসময় উপস্থিত উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন যুগ্ন সমন্বয়ক আবু রায়হান, হারুন অর রশিদ, মোসলেম উদ্দিন, সদস্য রমজান আলী,খোরশেদ আলম, ভুট্টো মিয়া প্রমূখ।
পড়ুন>> সূত্রাপুরে আবারো বাসে আগুন
এসময় আখতার হোসেন বলেন কাউনিয়া-পীরগাছার মানুষের ভাগ্যের উন্নয়নে আমরা কাজ করছি। এ এলাকার জনগণ ছোট ছোট ব্যবসা করে কী ভাবে স্বনির্ভর হয়ে ওঠতে পারে সে বিষয় আমরা পদক্ষেপ গ্রহণ করছি।
এলাকার মা, পিসি- মাসিরা ঘরে বসে নানা ধরনের জিনিস পত্র তৈরী করেন সে জিনিস গুলো যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি তা হলে সবাই স্বাবলম্বী হয়ে ওঠবে। আমাকে যদি উপরওয়ালা কাউনিয়া-পীরগাছা এলাকার জন্য কবুল করেন তা হলে এলাকার উন্নয়ন ও গোটা দেশের স্বার্থে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
















