কাউনিয়ায় মাতৃস্বাস্থ্য সেবা বিষয়ে ওরিয়েন্টেশন
- আপডেট সময় : ০৯:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ২৮৯ বার পড়া হয়েছে
রংপুর কাউনিয়ায় মাতৃস্বাস্থ্য সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হল রুমে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীমের আওতায় ডিমান সাইড ফাইনান্সিং বিষয়ে কমিটি লিডারদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন রংপুর স্বাস্থ্য বিভাগের বিভাগীয় উপ-পরিচালক ডাঃ হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডাঃ মীর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সাইদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার লিয়াকত আলী, ডাঃ জাব্বির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম,
প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহম্মেদ, কাউনিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিটুল প্রমূখ।
কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম এবং সাংবাদিকগণ অংশ নেয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























