কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৫২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি মোজাহার গ্রেফতার
কাউনিয়া উপজেলার আরাজী বীরচরণ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশের মৃত্যুর ঘটনার অভিযোগের মামলা রুজু হওয়ার ৭ ঘণ্টার মধ্যে প্রধান আসামি মোজাহার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারি গ্রামে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মোজাহার আলী উপজেলার সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহ মিয়ার ছেলে।
পড়ুন>>উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান
তদন্ত কারী অফিসার হারাগাছ থানার এসআই রুহুল আমিন জানান, ১০ আগস্ট সোমবার গোপনে জমি কেনার পাঁয়তারার প্রতিবাদ করাকে কেন্দ্র করে সোমবার রাত ৯ টার দিকে সাহেবগঞ্জ তিনমাথা বাজারে আরাজি বীরচরণ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে পলাশকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে একই এলাকার মোজাহার ও তার ছেলে এবং তার আত্মীয়রা। পরে রাতেই গুরুতর আহত পলাশকে প্রথমে হারাগাছ হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর পাঁচটার দিকে মারা যান পলাশ।
পড়ুন>>ইরানের ওপর সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের
এ ব্যাপারে নিহতের বড় ভাই একরামুল হক বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে বুধবার দুপুরে হারাগাছ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার পরিদর্শক ওসি অশোক চৌহান বলেন, বুধবার দুপুরে মামলার রুজু হওয়ার পর ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের মাঠে নামে পুলিশ। মামলার রুজুর ৭ ঘন্টার মধ্যেই হত্যা মামলার প্রধান আসামি মোজাহার আলীকে গ্রেফতার করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত ভুক্ত বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























