কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। অনলাইন এনডিটিভির খবরে বলা হয়েছে নিহতরা সবাই বাংলাদেশি। অগ্নিনির্বাপক বিভাগের তথ্যমতে, চিকিৎসার জন্য কলকাতায় আসা এসব বাংলাদেশি নাগরিক হোটেলটিতে অবস্থান করছিলেন।
মূলত নিউ মার্কেটের পেছনের অংশ এবং এর আশেপাশের বেশ কিছু প্রধান গলি সরাসরি মির্জা গালিব স্ট্রিটের (সাবেক ফ্রি স্কুল স্ট্রিট) সঙ্গে যুক্ত। পুলিশ জানিয়েছে, হোটেলটির চারতলায় আগুন লাগে। বুধবার ভোর ৩টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে হোটেলের একটি অংশ পুড়ে যায় এবং এতে ৯ জনের মৃত্যু হয়।
সূত্র: মানবজমিন
Leave a Reply