ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা ও পূর্ণ স্নান

কলকাতা থেকে মনোয়ার ইমাম
  • আপডেট সময় : ১১:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ৩৬৪ বার পড়া হয়েছে

কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা ও পূর্ণ স্নান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা ও পূর্ণ স্নান ।

প্রতি বছরের ন্যায় এই বছর শুরু হয়েছে সনাতন ধর্মের অনুসারীদের পবিত্র গঙ্গাসাগর মেলা ও পূর্ণ স্নান। আজকের পৃথিবীর বিভিন্ন দেশের ও ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ চলে এসেছে পবিত্র গঙ্গা স্নান করতে।

সেই সঙ্গে এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে আয়োজিত মহা উৎসবে হাজির হয়েছে ভারতের বিখ্যাত নাগা সন্ন‍্যাসীর দল। তাদের চাপে বেকায়দায় পড়েন পুলিশ প্রশাসনিক কর্মকর্তারা।

গতকাল থেকে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ প্রবেশ করছে পশ্চিম বাংলার শেষ প্রান্ত ভারতের শেষ সমুদ্র সীমানা গঙ্গাসাগর। এই গঙ্গাসাগর মেলা উপলক্ষ‍্যে প্রতি বছর কয়েক লক্ষ মানুষের ভীড় চোখে পড়ে।

তাই প্রতি বছর ন্যায় এবছর গঙ্গাসাগর মেলা উপলক্ষ‍্যে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছেন পশ্চিম বাংলা সরকার। কয়েক দিন আগে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে গঙ্গাসাগর মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন, জেলার পুলিশ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে। প্রতিটি মোড়ে মোড়ে সি সি টি ভি লাগানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা কড়া করতে সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে রাখা হয়েছে।

খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম ও গঙ্গা বক্ষে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং সর্বদাই প্রস্তুত রয়েছে ভারতের নেভি গার্ড। বহু ভিআইপি এসেছে গঙ্গা সাগর মেলা উপলক্ষ‍্যে।

তাদেরকে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ থেকে বিশেষ টিম রয়েছে গঙ্গা সাগর মেলা উপলক্ষ‍্যে। সেখানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সভাপতি ও জেলা পরিষদের স্পিকার মুজিবুর রহমান ও পশ্চিম বাংলার মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, তৃনমূল দলের জেলা সভাপতি জয়দেব হালদার, তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক শওকত মোল্লা ও জেলা পরিষদ পরিষদের সদস্য মুক্তার সেখ, বাপি হালদার।

এছাড়াও উপস্থিত ছিলেন তৃনমূল দলের এস টি, ওবেসি সেলের নেতা নুরুজ্জামান সেখ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এস পি রাহুল গোস্বামী আই পি এস, এ এস পি দক্ষিণ চব্বিশ পরগনা শ্রী মিতুন কুমার দে, মগরাহাট পশ্চিমের ব্লক উন্নত বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন ও অন্যান্য বিধায়ক এবং এম পি রা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা ও পূর্ণ স্নান

আপডেট সময় : ১১:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪