এমি অ্যাওয়ার্ড জিতলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
এমি অ্যাওয়ার্ড জিতলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও নতুন কমিটি গঠন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬ কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় মোর নাম এই নামে খ্যাত হোক আমি তোমাদেরই লোক’ – নিজ জেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২ তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ বাংলাদেশসহ তিন দেশে এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ইরানের সঙ্গে যুদ্ধে কোণঠাসা ট্রাম্প, দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কায় প্যানেটা অস্তিত্ব সংকটে কুতুবদিয়ার ম্যানগ্রোভ বন: লবণ চাষের আগ্রাসনে কমছে উপকূলের রক্ষাকবচ নেপালে বন্যায় নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার বৃদ্ধা, শোকের বদলে পরিবারে স্বস্তি

এমি অ্যাওয়ার্ড জিতলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
এমি অ্যাওয়ার্ড জিতলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা

যুক্তরাষ্ট্র থেকে  হাকিকুল ইসলাম খোকন : মর্যাদাপূর্ণ এমি অ্যাওয়ার্ড জিতলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজের নেটফ্লিক্স ডকুমেন্টারি সিরিজ ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কস’ এর জন্য ‘সেরা কথক’ শ্রেণিতে শনিবার (৩ সেপ্টেম্বর) তাকে এ পুরস্কার দেয়া হয়। ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে এমি জিতলেন ওবামা।

এর আগে প্রথম প্রেসিডেন্ট হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ার এমি অ্যাওয়ার্ড পুরুস্কার জিতেন। ১৯৫৬ সালে একটি টেলিভিশন সংবাদ সম্মেলন পরিচালনার জন্য তিনি এই পুরস্কার জিতেছিলেন।এমি অ্যাওয়ার্ড জেতার আগে ওবামা যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডও জেতেন। সংগীত ও বিনোদনজগতে অসামান্য অবদানের জন্য ওই পুরস্কার দেয়া হয়। ওবামা তার স্মৃতিকথা ‘দ্য অডাসিটি অব হোপ’ ও ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’-এর অডিও সংস্করণের জন্য গ্র্যামি পুরস্কার জিতেছিলেন।

ওবামার নেটফ্লিক্স সিরিজ আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কসে পাঁচটি মহাদেশে বিস্তৃত জাতীয় উদ্যানগুলোর প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি চিলির প্যাটাগোনিয়া ও ইন্দোনেশিয়ার প্রাকৃতিক দৃশ্য দেখানো হয়েছে। সেরা কথক বিভাগে অন্য প্রতিযোগীদের মধ্যে ছিলেন ডেভিড অ্যাটেনবরো, লুপিটা নিয়ং’ও এবং করিম আবদুল-জব্বার।

২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট পদ ছাড়ার পর বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল মিলে ‘হায়ার গ্রাউন্ড’ প্রতিষ্ঠা করেন। তাদের এই প্রযোজনা সংস্থার সঙ্গে নেটফ্লিক্স কয়েক কোটি মার্কিন ডলারের চুক্তি করে। যদিও চুক্তির অঙ্কটা কত তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!