এমপিও নীতিমালায় পরিবর্তন: শীর্ষ পদে ১৮ বছরের অভিজ্ঞতা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
এমপিও নীতিমালায় পরিবর্তন: শীর্ষ পদে ১৮ বছরের অভিজ্ঞতা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভূরুঙ্গামারীতে করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের নাগেশ্বরীতে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত

এমপিও নীতিমালায় পরিবর্তন: শীর্ষ পদে ১৮ বছরের অভিজ্ঞতা

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটিতে আর থাকতে পারছেন না রাজনৈতিক নেতারা

 

 

 

এমপিও নীতিমালায় পরিবর্তন: শীর্ষ পদে ১৮ বছরের অভিজ্ঞতা

 

 

 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজের শীর্ষ পদ- অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক- পদে নিয়োগ পেতে এখন থেকে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে।

 

 

 

মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে জনবল কাঠামোসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ম্যানেজিং কমিটি সংক্রান্ত সিদ্ধান্তের প্রজ্ঞাপনও শিগগিরই জারি করা হবে।

পড়ুন>> কয়লা-পাথরবোঝাই ট্রাকে মহিষখলায় জনভোগান্তি চরমে

 

 

কর্মকর্তারা জানান, এর আগে অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সরকার–সমর্থিত এক সংসদ সদস্য ও বেসরকারি শিক্ষক নেতাদের আপত্তির মুখে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়।

 

 

 

 

এনটিআরসিএ’র মাধ্যমেই রাখা হয়েছে, তবে প্রতিষ্ঠানে অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করতে অভিজ্ঞতার শর্ত বাড়ানো হয়েছে।

 

পড়ুন>> ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা

 

আগে এসব পদে নিয়োগের ক্ষেত্রে ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হলেও এখন তা বাড়িয়ে ১৮ বছর করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, লিখিত পরীক্ষাভিত্তিক নিয়োগে তুলনামূলকভাবে জুনিয়র শিক্ষকরা এগিয়ে যেতে পারেন- এমন ধারণা থেকেই অভিজ্ঞতার সময়সীমা বাড়ানো হয়েছে।

 

 

 

 

নতুন নীতিমালা অনুযায়ী, কলেজ পর্যায়ে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে আবেদনের জন্য ডিগ্রি কলেজ বা উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রভাষক, জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক হিসেবে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়া সাধারণ বিষয়ের প্রভাষকরাও নির্দিষ্ট শর্তে আবেদন করতে পারবেন। পাশাপাশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার সাধারণ বিষয়ের প্রভাষক বা সহকারী অধ্যাপকরাও নির্ধারিত অভিজ্ঞতা থাকলে এসব পদে আবেদন করতে পারবেন।

 

 

 

 

স্কুল পর্যায়ে প্রধান শিক্ষক হতে হলে মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার পাশাপাশি কমপক্ষে ২ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে।

 

 

 

আর সহকারী প্রধান শিক্ষক হতে হলে নিম্ন মাধ্যমিকের প্রধান বা সহকারী প্রধানদের জন্য ৩ বছরের প্রশাসনিক অভিজ্ঞতাসহ ১৮ বছরের শিক্ষকতা বাধ্যতামূলক করা হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!