শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমানকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এই প্রতিষ্ঠানে তাকে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ প্রদান করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মুজিবুর রহমান চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। এছাড়া দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।
Leave a Reply