ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

একাদশে ভর্তির সময় বেড়েছে : ক্লাস ৬আগস্ট

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে

একাদশে ভর্তির সময় বেড়েছে : ক্লাস ৬আগস্ট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একাদশে ভর্তির সময় বেড়েছে : ক্লাস ৬আগস্ট

কমপ্লিট শাটডাউনের কারণে সারা দেশে স্থগিত থাকা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলেজ ভর্তি কার্যক্রম আগামী ২৮ জুলাই থেকে আবারো শুরু হবে।

পড়ুন>>পাঁচটি নির্দেশনা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের

এ প্রক্রিয়া চলবে ১ আগস্ট পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ৬ আগস্ট। আগের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তির কার্যক্রম আজ ২৫ জুলাই শেষ হওয়ার কথা ছিলো।

বুধবার (২৪ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ আছে। দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ভর্তি কার্যক্রমের সময়সীমা ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।

একইসঙ্গে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ৬ আগস্ট শুরু হবে।

এর আগে চলমান পরিস্থিতির কারণে একাদশে ভর্তির সময় বাড়ানোর কথা গত সোমবার জানিয়েছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

পড়ুন>>এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে

সেদিনই তিনি বলেছিলেন, একাদশের ভর্তির সময় বাড়ানো হবে। সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে ভর্তির সব কার্যকম বন্ধ রাখা হয়েছে। অফিস খুললে বোর্ড নতুন করে সার্কুলার দিয়ে পরবর্তীতে আবেদনের তারিখ বাড়ানো হবে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাস করেন ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। ফল পুনঃনিরীক্ষণে আরো প্রায় এক হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেন।

তবে সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৫ লাখের মতো। সব শিক্ষার্থী ভর্তি হলেও একাদশ শ্রেণিতে ৮ লাখের বেশি আসন ফাঁকা থাকার কথা।

চলতি বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলো ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একাদশে ভর্তির সময় বেড়েছে : ক্লাস ৬আগস্ট

আপডেট সময় : ০৮:১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪