উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু

উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

 

উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩

 

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন টানেলে পানি ও কাদামাটির আকস্মিক ঢলে অন্তত ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিপলকোটিতে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (টিএইচডিসি) ওই টানেলে ২৮ জন শ্রমিক কর্মরত ছিলেন। হঠাৎ প্রবল বেগে পানি ও ধ্বংসস্তূপ ঢুকে পড়লে অনেকেই স্রোতের তোড়ে ভেসে যান। এখন পর্যন্ত ১৮ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

 

পড়ুন>>লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির

 

বর্তমানে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ধ্বংসস্তূপ সরিয়ে ভেতরে আটকা পড়া বাকি ৩ শ্রমিককে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টানা কয়েক দিনের ভারী বর্ষণে নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

এতে আরও ৩ জন শ্রমিক এখনো টানেলের ভেতরে আটকা পড়ে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!