ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জয় নিয়েও সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের নারী দলের মাদক নির্মূলে আপসহীন রাজশাহী পুলিশ: ডিআইজি আশরাফ আলী স্পিকার |: অপশক্তি দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা করছে উপসাগরীয় অঞ্চল ছাড়ল মার্কিন রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন ১৫ জেলায় চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ: দুই বিএনপি নেতাসহ নিহত ৩ বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন চায়ের ব্র্যান্ডের যাত্রা পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, নেভাল পুলিশ এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ট্রাম্পকে বরণে চীনের বিরল আয়োজন, ৬৭ বছরের রীতি ভাঙলেন শি

ঈশ্বরদী তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৩১৫ বার পড়া হয়েছে

ঈশ্বরদী তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈশ্বরদী তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন

তীব্র গরমে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শুক্রবার ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যায় পাবনার ঈশ্বরদীতে। আবহাওয়া অফিসের ভাষায় এটা অতি তাপপ্রবাহ। এর ফলে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের কাছে একটি রেললাইনের পাত বেঁকে যায়।

শনিবার সকাল থেকেও অতি তাপমাত্রা অনুভব হচ্ছে। রেল পাত বেঁকে যাওয়ায় অল্পের জন্য বড় অঘটন থেকে রক্ষা পায় খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস। এছাড়া আরও দুটি আন্তঃনগর ট্রেন এক ঘণ্টার বেশি দেরিতে গন্তব্যে ছেড়ে যায়।

রেলওয়ের ঈশ্বরদী বাইপাস স্টেশনে কর্মরত শ্রমিক শুভ হোসেন জানান, কপোতাক্ষ ট্রেনটি ঈশ্বরদী স্টেশন ছাড়ার পর ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে যে লাইনে ট্রেনটি যাচ্ছিল সেই রেললাইন দূর থেকে দেখে বাঁকা মনে হচ্ছিল। তাৎক্ষণিকভাবে স্টেশন মাস্টার তাওলাদ হোসেন বিষয়টি দেখে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তাদের অবহিত করেন।

খবর পেয়ে বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা, সহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রেনকে পেছনে এনে অন্য রেললাইন দিয়ে কপোতাক্ষ ট্রেন থ্রো পাস করার ব্যবস্থা নেন।

বেঁকে যাওয়া রেললাইনে ছিল খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস। প্রথমে ট্রেনটি থামিয়ে ঈশ্বরদী লোকোসেডের নিকটবর্তী রেললাইন দিয়ে পেছনে টেনে নেয়া হয়। তারপর অপর একটি লাইনের মাধ্যমে রাজশাহীর উদ্দেশ্যে প্রায় ১ ঘণ্টা পরে ছেড়ে যায়।

ঈশ্বরদী বাইপাস স্টেশনের মাস্টার তাওলাদ হোসেন জানান, দূর থেকে দেখে মনে হচ্ছিল বেঁকে গেছে। পরে রেলওয়ে শ্রমিকরা রেললাইনের ওপর পানি ঢেলে উত্তাপ কমিয়ে আনার পর রেলপথ স্বাভাবিক হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈশ্বরদী তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন

আপডেট সময় : ০৯:১৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪