ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি: কাউনিয়ায় সাংবাদিক সন্মেলন করে অভিযোগ প্রত্যাহার

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৬:৫৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি: কাউনিয়ায় সাংবাদিক সন্মেলন করে অভিযোগ প্রত্যাহার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি: কাউনিয়ায় সাংবাদিক সন্মেলন করে অভিযোগ প্রত্যাহার

কাউনিয়ায় খোপাতি গ্রামের বাসিন্দা এনজিও কর্মী সোহেল রানার বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুকে)নানা মন্তব্য, কটুক্তি ও গ্রামবাসীর মধ্যে অপপ্রচার চালানোর অভিযোগ প্রত্যাহার করে সাংবাদিক সম্মেলন করেছে খোপাতি গ্রামের ধর্মপ্রাণ মুসলমান,এলাকাবাসী ও ছাত্র সমাজ।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সন্মেলন কক্ষে যৌথ সাংবাদিক সন্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র সমন্বয়ক মিঠু মিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক কাউনিয়ায় সামাজিক  যোগাযোগের মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি বিষয়ে সোহেল রানার বিরুদ্ধে এলাকাবাসীর আনীত অভিযোগ আমরা প্রশাসন কর্তৃক তদন্ত ও খোঁজ নিয়ে জানতে পেরেছি যে দূস্কৃতিকারীরা সোহেল রানার আইডি হ্যাক করে তার আইডি থেকে ইসলাম বিরোধী নানা পোস্ট করেছিল।

সোহেল রানা ইসলাম বিরোধী কোন পোষ্ট করেননি। এ বিষয় টি মিথ্যা ও বানোয়াট। তাই আমরা এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা আমাদের  ভুলবুঝতে পেরে  সাংবাদিক সন্মেলনের মাধ্যমে আমাদের  অভিযোগ প্রত্যাহার করে নিলাম।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের নিকট অভিযোগ প্রত্যাহারের আবেদন প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র মোঃ মাহাতাব হোসেন, মোশারফ হোসেন, আতিকুর রহমান, রুবেল হোসাইন, কাউনিয়া উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি ইদ্রিস আলী, জামিয়া রহমানিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং এর পরিচালক হাফেজ মাওলানা আঃ আউয়াল প্রমূখ।

উল্লেখ যে গত ০১ সেপ্টেম্বর-২৪ এনজিও কর্মী  সোহেল রানার বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুকে) নানা মন্তব্য, কটুক্তি ও গ্রামবাসীর মধ্যে অপপ্রচার চালানোর প্রতিবাদে খোপাতি গ্রামের ধর্মপ্রাণ মুসলমান,এলাকাবাসী ও ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল  করেছিল এবং এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের নিকট ধর্ম উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছিল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি: কাউনিয়ায় সাংবাদিক সন্মেলন করে অভিযোগ প্রত্যাহার

আপডেট সময় : ০৬:৫৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪