ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

ইসরায়েলে ৪৫০ কেজির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে

ইসরায়েলে ৪৫০ কেজির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলে ৪৫০ কেজির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বিশাল আকৃতির এ বোমার ওজন ৪৫০ কেজির কাছাকাছি। মৃত সাগর থেকে এটি উদ্ধার করে ইসরায়েলের সামরিক বাহিনী।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও পাওয়া যাচ্ছে। এতে দেখা যায়, ভূপাতিত হওয়া বিশাল বোমাটির সামনে দাঁড়িয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। এ সময় তিনি ইরানকে সময়মতো কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেন।

ইরানের মাটি থেকে প্রথমবারের মতো ইসরায়েলে হামলা হয়। গত শনিবারের হামলায় ইরান ৩০০-এর বেশি ড্রোন-ক্ষেপনাস্ত্র ব্যবহার করে। এগুলোর মধ্যে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও।

এমন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বিশাল আকৃতির এ বোমার ওজন ৪৫০ কেজির কাছাকাছি। । পরে সাংবাদিকরা বোমাটি ঘুরেফিরে দেখা এবং ভিডিও করার সুযোগ পান। খবর আল জাজিরার

ধারণা করা হচ্ছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রটি মৃত সাগরে পড়ে। সেখান থেকে তা উদ্ধার ইসরায়েলের একটি সামরিক ঘাঁটির কাছে আনা হয়। তবে ক্ষেপণাস্ত্রটি ইরানের তৈরি বা ছোড়া কি না সে বিষয়ে ইরান নিশ্চিত করেনি।

সিরিয়ার রাজধানী দামেস্কে নিজেদের কনস্যুলেটে হামলার জবাবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। গত শনিবার রাতের এ হামলায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটি।

এদিকে ইরানের নজিরবিহীন হামলার জবাব দিতে দেশটির ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের বিমানবাহিনী।

সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেবে তার দেশ। যদিও মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা জবাব দেওয়া থেকে বিরত থাকতে তেল আবিবকে চাপ দিয়ে আসছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসরায়েলে ৪৫০ কেজির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার

আপডেট সময় : ০৯:০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪