ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

ইসরায়েলে হামলার জন‍্য হাজারো ক্ষেপণাস্ত্র প্রস্তুত ইরানের

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে

ইসরায়েলে হামলার জন‍্য হাজারো ক্ষেপণাস্ত্র প্রস্তুত ইরানের

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলে হামলার জন‍্য হাজারো ক্ষেপণাস্ত্র প্রস্তুত ইরানের

সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। একদিকে ইরানের পক্ষ থেকে যেকোনো সময় হামলার আশঙ্কায় দিন গুনছে ইসরায়েল। অন্যদিকে ঠিক কোন পদ্ধতিতে প্রতিশোধ নেওয়া হবে তা নিয়ে ভাবছে তেহরান।

এমন পরিস্থিতির মধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসরায়েলি দূতাবাসগুলো নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছে ইরান। এমনকি প্রস্তুত রাখা হয়েছে বেশ কয়েক ধরনের হাজারো ক্ষেপণাস্ত্র। তবে কি একই কায়দায় ইসরায়েলের ওপর প্রতিশোধ নেবে ইরান?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সিনিয়র উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, ইসরায়েলের কোনো দূতাবাসই আর নিরাপদ নয়। তিনি ইসরায়েলের সঙ্গে তেহরানের মুখোমুখি অবস্থানকে বৈধ এবং আইনসম্মত অধিকার হিসেবে দেখেন। ইরানে সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, ইসরায়েলে আঘাত করতে সক্ষম ইরানের এমন ৯ রকম ক্ষেপণাস্ত্র আছে।

গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজরিয়াহিমিকে হত্যা করেছে ইসরায়েল। এ ছাড়া আইআরজিসির আরেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হোসেন আমির আল্লাহও এতে নিহত হন।

ইরানের কাছ থেকে হামলার হুমকি আসার পরই পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিরক্ষা বাহিনীর সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা জানায় ইসরায়েল এখন যুদ্ধ পরিস্থিতিতে আছে। প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েনের বিষয়টি অব্যাহত মূল্যায়ন কার্যক্রমের অধীনে রয়েছে। এ ছাড়া সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েল।

এ ছাড়া ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের বিভিন্ন দূতাবাসকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে অথবা খালি করা হয়েছে। তবে বিষয়টির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। যদিও ইরানি দূতাবাসে হামলার ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইসরায়েল।

এদিকে ইরানের সঙ্গে চলমান এই উত্তেজনার মধ্যেই লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার দিবাগত রাতে ইরানপন্থি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রশিক্ষণ শিবিরে হামলা চালানো হয়। ইসরায়েল রোববার ভোরে পূর্ব লেবাননের বেকা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়। লেবাননে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসরায়েলে হামলার জন‍্য হাজারো ক্ষেপণাস্ত্র প্রস্তুত ইরানের

আপডেট সময় : ০১:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪