ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

ইসরায়েলি বাহিনীর অভিযানে ১৪ ফিলিস্তিনি নিহত

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে

ইসরায়েলি বাহিনীর অভিযানে ১৪ ফিলিস্তিনি নিহত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলি বাহিনীর অভিযানে ১৪ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) অধিকৃত এই অঞ্চলের তুলকারম শহরের নুর শামস এলাকায় এই অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোরে নুর শামস এলাকায় অভিযানে নামে ইসরায়েলি বাহিনী। একের পর এক ইসরায়েলি সামরিক যান সেখানে জড়ো হতে থাকে। গোলাগুলির শব্দও শোনা যায়। এ ছাড়া এই সময় ওই এলাকার আকাশে অন্তত তিনটি ড্রোন উড়তে দেখা গেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৬ বছর বয়সী এক ছেলেও রয়েছে। গত কয়েক মাসে পশ্চিম তীরে একদিনে এত মানুষ মারা যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনীও ফিলিস্তিনিদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, অভিযানের সময় বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধা নিহত ও গ্রেপ্তার হয়েছে। এ ছাড়া গোলাগুলিতে অন্তত চারজন ইসরায়েলি সেনা আহত হয়েছে।

পশ্চিম তীরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হলো তুলকারম শহর। এই শহরে বহু বছর ধরে ফিলিস্তিনিরা বসবাস করে আসছেন। বিভিন্ন ফিলিস্তিনি উপদল নিয়ে গঠিত তুলকারম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা শনিবার ইসরায়েলি বাহিনীর সঙ্গে গোলাগুলি করেছে।

পশ্চিম তীরে বহুদিন ধরে ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়ে আসছেন ফিলস্তিনিরা। বিশেষ করে গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে এই সহিংতার মাত্রা আরও বেড়ে যায়। এই সময় ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি গ্রেপ্তার এবং শত শত মানুষ মারা গেছেন।

তবে গাজা যুদ্ধের কারণে পশ্চিম তীরের সহিংসতার ঘটনা চাপা পড়ে গেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসরায়েলি বাহিনীর অভিযানে ১৪ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ০১:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪