ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত

ইরানে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও ধ্বংসে উসকানির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়ী-ইরানি প্রেসিডেন্ট

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ ৩৪৪ বার পড়া হয়েছে

ইরানে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও ধ্বংসে উসকানির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়ী-ইরানি প্রেসিডেন্ট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও ধ্বংসে উসকানির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। খবর রয়টার্সের।
ইরানের নীতি পুলিশের হেফাজতে তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনায় দেশটিতে চার সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মধ্যে গতকাল রোববার(১৬ অক্টোম্বর) রাইসি এসব কথা বলেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এই তথ্য জানায়।রাইসি বলেন, ‘আমেরিকান প্রেসিডেন্ট, যিনি তাঁর মন্তব্যের মাধ্যমে অন্য দেশে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও ধ্বংসের উসকানি দেন, তাঁকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার চিরন্তন বাণী মনে করিয়ে দেওয়া উচিত, যিনি আমেরিকাকে মস্ত শয়তান বলেছিলেন।’বাইডেন গত শনিবার বলেছিলেন, ইরানকে তার নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে হবে। নাগরিকদের মৌলিক অধিকার চর্চা করতে দিতে হবে।
ইরানের কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে ১৩ সেপ্টেম্বর মাসাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।মাসার মৃত্যুর ঘটনায় ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চলমান এই বিক্ষোভ চার সপ্তাহে গড়িয়েছে। বিক্ষোভ দমনে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইরান সরকার। হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি বলছে, চলমান বিক্ষোভে দুই শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। গ্রেপ্তার হাজারো।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “ইরানে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও ধ্বংসে উসকানির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়ী-ইরানি প্রেসিডেন্ট”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও ধ্বংসে উসকানির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়ী-ইরানি প্রেসিডেন্ট

আপডেট সময় : ১১:২৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২