ইয়েমেনের আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
- আপডেট সময় : ০৭:০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
ইয়েমেনের এডেন শহরে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার নিরাপত্তা সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। সরকারি এই স্থাপনাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
হামলার ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় পুলিশের তিনটি সূত্রের তথ্যমতে, এডেনের বাসিন্দারা বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর পরেই নিশ্চিত হওয়া যায় যে, আল-মাশিক প্রাসাদের দিকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন।
ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন যে, হুথিরা প্রেসিডেন্সিয়াল প্যালেসকে লক্ষ্য করে মোট পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
হামলা পরবর্তী পরিস্থিতিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে স্বস্তির খবর হলো, ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সকল সদস্য বর্তমানে নিরাপদ রয়েছেন। Do Not Sell or Share My Personal Information। We won’t sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























