আসন সমঝোতায় অচলাবস্থা: ১১ দলীয় ইসলামী জোটে টানাপোড়ন চরমে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আসন সমঝোতায় অচলাবস্থা: ১১ দলীয় ইসলামী জোটে টানাপোড়ন চরমে : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল

আসন সমঝোতায় অচলাবস্থা: ১১ দলীয় ইসলামী জোটে টানাপোড়ন চরমে

সৃষ্টি নির্বাচন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ছবি নেট।

 

 

 

আসন সমঝোতায় অচলাবস্থা: ১১ দলীয় ইসলামী জোটে টানাপোড়ন চরমে

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। একাধিক দফা বৈঠক ও আলোচনার পরও চূড়ান্ত সমঝোতা না হওয়ায় জোটের ভেতরে জটিলতা আরও বেড়েছে। টানাপোড়েন এখন প্রায় চরম পর্যায়ে পৌঁছেছে।

 

 

 

জোটের শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টিসহ কয়েকটি দল প্রস্তাবিত আসন বণ্টনে অসন্তোষ প্রকাশ করেছে। সন্তোষজনক আসন না পাওয়ায় কেউ কেউ জোটে থাকা বা না থাকার বিষয়েও অভ্যন্তরীণ আলোচনা শুরু করেছে। তবে শীর্ষ নেতারা বলছেন, বৃহত্তর স্বার্থে ঐক্য ধরে রাখতেই আলোচনা চলছে এবং প্রয়োজনে ছাড় দেওয়ার মানসিকতাও রয়েছে।

পড়ুন>> চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী শোকজ

 

 

গত বুধবার আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জানান, একাধিক দলের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

জোট সূত্রে জানা গেছে, জামায়াত নিজ দলের জন্য ১৮০টির বেশি আসন রেখে অন্য দলগুলোর মধ্যে বাকি আসন বণ্টনের প্রস্তাব দেয়। ইসলামী আন্দোলনের জন্য ৪৫টি আসন প্রস্তাব করা হলেও দলটি ৫০টির বেশি আসনের দাবি জানিয়ে আসছে। এ নিয়েই মূলত সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে।

পড়ুন>>কাউনিয়ায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত বোরো বীজতলা : দুচিন্তায় চাষীরা 

 

জোটের দায়িত্বশীলরা জানান, কয়েকটি আসনে একাধিক দলের শক্তিশালী প্রার্থীর আগ্রহ থাকায় সেসব আসনে প্রয়োজনে ওপেন ইলেকশন বা উন্মুক্ত নির্বাচনের পথেও যেতে পারে জোট।

 

 

এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের ধৈর্য ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ; আবেগ নয়, প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
জোটের নেতারা আশা করছেন, চলতি সপ্তাহের মধ্যেই আসন সমঝোতার বিষয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!