আনন্দ শোভাযাত্রা দিয়ে নতুন বছর শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আনন্দ শোভাযাত্রা দিয়ে নতুন বছর শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, হারিয়েছে ৮ উইকেট প্রেক্ষাপট: মালয়েশিয়ার বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা কাতারে সুলতান হাইথাম বিন তারিক: আমির শেখ তামিমের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত প্রেক্ষাপট: এনজিও কর্মীদের প্রগতি পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি: ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ভূরুঙ্গামারীতে শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবক সমাবেশ নারায়ণগঞ্জে কোচিং ফি বকেয়া থাকায় ২১ শিক্ষার্থীকে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগ আমদানি বাণিজ্যে গতি আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন সমন্বিত সার্কুলার জারি শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’: নায়িকা হিসেবে চূড়ান্ত ইধিকা পাল

আনন্দ শোভাযাত্রা দিয়ে নতুন বছর শুরু

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
আনন্দ শোভাযাত্রায় ফ‍্যাসিস্টের মোটিভ

 

 

আনন্দ শোভাযাত্রা দিয়ে নতুন বছর শুরু

 

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে। পয়লা বৈশাখের (১৪ এপ্রিল) সকাল ৯টা ৫মিনিটে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি অনুষদ থেকে বের হয়।

 

 

পূর্ব ঘোষণা অনুযায়ী, শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শাহবাগ মোড় হয়ে টিএসসি দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ঘুরে টিএসসি হয়ে আবার চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয়েছে।

 

শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। এ ছাড়াও উপস্থিত আছেন অন্তবর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রমুখ।

 

 

শোভাযাত্রার সামনে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত একটি ঘোড়ার বহর। এরপরই রয়েছে দেশের ২৮টি নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ। এরপর আছে চারুকলা অনুষদের মূল ব্যানার। আরও আছে ফ্যাসিবাদের মুখাকৃতি, মাছ, শান্তির পায়রা, বিভিন্ন সম্প্রদায়ের নাম, পানির বোতল, ৩৬ জুলাইয়ের একটি মোটিফ, ১০০ ফুট দৈর্ঘ্যের একটি স্ক্রল প্রভৃতি।

 

এদিকে, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উপলক্ষে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পহেলা বৈশাখের অনুষ্ঠানগুলোতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পড়ুন>>সূর্যোদয়ের পর শুরু হয়েছে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২

 

এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

আজ সকাল ৮টার দিকে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। কোনো ধরনের যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবাই হেঁটে ক্যাম্পাসে ঢুকছেন। সন্দেহ হলেই আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির আওয়ায় আসছেন যে কেউ। বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাখা হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বিভিন্ন সরঞ্জামাদি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!