ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আজ চার হাজার কেন্দ্রে পৌছবে ভোটের সামগ্রি

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ২৪৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ চার হাজার কেন্দ্রে পৌছবে ভোটের সামগ্রি।

নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ। রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে আজ শনিবার চার হাজার কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা জানান।

ইসি সচিব বলেন, নির্বাচনের সব প্রস্তুতি শেষ। ইতিমধ্যে কমনওয়েলথ ও ওয়াইসির সঙ্গে বৈঠক হয়েছে। তারা প্রস্তুতির সব বিষয়ে জানতে চাইলে আমরা সব বিষয়ে তাদের জানিয়েছি।

অশোক কুমার বলেন, শনিবার থেকে নির্বাচনী মালামাল সব কেন্দ্রে যাবে। শনিবার ৪ হাজার কেন্দ্রে ব্যালট পেপার চলে যাবে, আর বাকি কেন্দ্রে যাবে নির্বাচনের দিন সকালে।

আগামীকাল রোববার (৭ জানুয়ারি) সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন বর্জন করেছে বিএনপি ও সমমনা দলগুলো।

এ অবস্থায় ভোটের আগের দিন, ভোটের দিন ও ভোটের পরদিন সকাল পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আজ চার হাজার কেন্দ্রে পৌছবে ভোটের সামগ্রি

আপডেট সময় : ০৯:৫৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪