আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি: শিশু নিহত ও মা আহত চীনের লংমার্চ: ৯০ বছরের পথচলা ও বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণ

আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

 

আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রতীক্ষিত নতুন পে-স্কেল আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য তোলা হতে পারে।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া গেলে খুব দ্রুত সময়ের মধ্যে এর গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং নতুন বেতন কাঠামোকে মন্ত্রিসভার বৈঠকের এজেন্ডাভুক্ত করার কাজ চলছে। সোমবার অনুমোদন মিললে আগামী বৃহস্পতিবারের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা সম্ভব হতে পারে বলে কর্মকর্তারা আশা করছেন।

পড়ুন>>চীনের লংমার্চ: ৯০ বছরের পথচলা ও বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণ

গত ১৬ই আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, নতুন পে-স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা করা হতে পারে। এর আগে ২৯শে জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন যে নবম বেতন কমিশন নিয়ে কাজ চলছে এবং তা মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষায় রয়েছে।

 

সরকারি কর্মচারীদের বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ তৈরির লক্ষ্যে গত ২১শে এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল।

 

পড়ুন>>যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির বাজারে বড় ধস, এক বছরে সুযোগ কমল ৪৫ শতাংশ

কমিটির সুপারিশ অনুযায়ী, প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে; যার প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে।

 

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে ‘নবম পে–স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শিরোনামে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। ই-বুকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!