ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ট্রাম্পকে বরণে চীনের বিরল আয়োজন, ৬৭ বছরের রীতি ভাঙলেন শি পুলিশে ৪০০০ এসআই নিয়োগ: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় বড় বিজ্ঞপ্তি কাতারে সুন্নাহর গুরুত্ব নিয়ে আওকাফ মন্ত্রণালয়ের বিশেষ প্রচার মেঘনা আলম: ৩০ পেরিয়েও ভার্জিন ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের জিপে আগুন পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাতে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত এক হেলপার এনআইডি সেবায় দুর্নীতি ও ভোগান্তি আর নয়: সিইসি নাসির উদ্দিন

আকাশে ডানা মেলার আগেই বিমানে ক্রুর মৃত‍্যু

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ৩৬৩ বার পড়া হয়েছে

আকাশে ডানা মেলার আগেই বিমানে ক্রুর মৃত‍্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আকাশে ডানা মেলার আগেই বিমানে ক্রুর মৃত‍্যু হয়েছে।

উড্ডয়নের আগেই যাত্রীদের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বিমানের এক কেবিন ক্রু। লন্ডন থেকে উড্ডয়নের আগেই ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে এ ঘটনা ঘটে।

শনিবার (০৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষের দিন লন্ডনের হিথ্রু বিমানবন্দর থেকে হংকংয়ে যাত্রার প্রস্তুতি চলছিল। এমনকি যাত্রার জন্য বিমানটির দরজাও বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তখনই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৫২ বছর বয়সী কেবিন ক্রু।

মারা যাওয়া ওই কেবিন ক্রুর পরিচয় জানানো হয়নি। তার মৃত্যুর সময় বিমানের যাত্রীরা নিজেদের আসনে সিটবেল্ট বেঁধে বসেছিলেন। এমন সময় তিনি বিমানের পেছনে ঢলে পড়ে যান।

ঢলে পড়ার সাথে সাথে ওই ক্রুকে রক্ষায় এগিয়ে আসেন এক যাত্রী এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর পাইলট বিমানে জরুরিভাবে চিকিৎসক কেউ আছেন কিনা তা জানিয়ে ঘোষণা দেন। যদিও এত চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে বিমানটি মেডিকেল ইমারজেন্সির জন্য যাত্রা বাতিল করে।

এ ঘটনার পর একটি বিবৃতি দিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। সেখানে বলা হয়েছে, এই কঠিন সময়ে আমরা আমদের সহকর্মী ক্রুর পরিবার ও তার বন্ধুবান্ধবদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের ব্যবধানে ব্রিটিশ এয়ারওয়েজের দ্বিতীয় ক্রু সদস্যের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আকাশে ডানা মেলার আগেই বিমানে ক্রুর মৃত‍্যু

আপডেট সময় : ০৮:৩৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪