আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে বড় নাশকতার শঙ্কা
- আপডেট সময় : ০৮:৪৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে বড় নাশকতার শঙ্কা
রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার পর আওয়ামী লীগ বৃহস্পতিবার যে সর্বাত্মক লকডাউনের ডাক দিয়েছে, তা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই কর্মসূচিকে কেন্দ্র করে দলটি বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে।
ইতোমধ্যে দেশের অন্তত ২১টি জেলায় বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। পলাতক শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ দলটি অস্থিরতা তৈরির চেষ্টা করছে, যার অংশ হিসেবে সম্প্রতি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে।
ফাঁস হওয়া অডিও বার্তার মাধ্যমেও নেতাদের পক্ষ থেকে ধ্বংসাত্মক কাজের নির্দেশনা পাওয়ার বিষয়টি সামনে এসেছে। বিভিন্ন দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবারের লকডাউন ঘিরে নানা শঙ্কা তৈরি হয়েছে। সূত্রমতে, বেশ কিছুদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা পলাতক শেখ হাসিনা দেশে ফেরা ইস্যুতে ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে তৎপরতা চালিয়ে আসছে।
পড়ুন>>গাজীপুরের কোনাবাড়ীতে ফ্লাইওভারে রহস্যময় লাল বক্স, আতঙ্ক
তদন্তকারী সূত্রগুলো জানিয়েছে, বিদেশের বিভিন্ন দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপন গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখছে।
গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইসহ বিভিন্ন দেশে থাকা নেতাকর্মীরা সম্প্রতি ভারতের কলকাতায় সমবেত হয়ে ডিসেম্বর মাসকেন্দ্রিক নাশকতার নীল নকশা করছে। অভিযোগ রয়েছে যে, চলতি মাসেই কলকাতা থেকে বেশ কিছু নেতাকর্মী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চলমান নাশকতার পেছনে এই দলীয় সিদ্ধান্তে নিয়মিত দিক-নির্দেশনা কাজ করছে। নেতারা কলকাতায় বসে ডিসেম্বরের ছক কষছেন। এখন পর্যন্ত গোপালগঞ্জসহ যেসব স্থানে নাশকতা হয়েছে সেগুলো দলীয় সিদ্ধান্তে হয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করার কথা বলা হয়েছে।
পড়ু>>ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক
সীমান্তবর্তী জেলাগুলোতে অস্থিরতা ছড়িয়ে পড়ার বড় ধরনের ঝুঁকি রয়েছে বলে গোয়েন্দারা সতর্ক করেছেন। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা সরকারি স্থাপনা, যানবাহন এবং রাজনৈতিক কার্যালয়ে হামলার ছক কষছে। চোরাই পথে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক আনার তথ্যের সত্যতা মিলেছে গত শনিবার।
সেদিন বিজিবি সিলেটের কানাইঘাট উপজেলার নুনছড়া সীমান্ত এলাকা থেকে ৪৮টি হাই পাওয়ার জেল, ১১টি ফিউজ এবং ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর জব্দ করেছে। এ ধরনের বিস্ফোরকের উপস্থিতি বড় ধরনের নাশকতার প্রস্তুতির আলামত হিসেবেই দেখছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদর দপ্তর থেকে সারাদেশের পুলিশ সুপারদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন>>খুলনায় শিক্ষার্থী আজমুল মৃত্যুর ঘটনা: অধরা ৪ এজাহারনামীয় অভিযোগে জড়িত ব্যক্তি
এরই মধ্যে সোমবার দিবাগত রাত ১টা ৩ মিনিটের দিকে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের মূল ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তুরাগ থানা পুলিশ জানায়, মাস্ক পরা দুই ব্যক্তি অফিসের স্টিলের গেটে আগুন দেয়। গেটটি স্টিলের হওয়ায় আগুন দ্রুত নিভে যায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থাপনাটি। বর্তমানে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























