আইচি-নাগোয়া এশিয়ান গেমস পরিদর্শন করলেন শেখ জোয়ান
- আপডেট সময় : ০৭:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আইচি-নাগোয়া এশিয়ান গেমস পরিদর্শন করলেন শেখ জোয়ান
জাপানে চলমান ২০তম এশিয়ান গেমসের মূল প্রেস সেন্টার (MPC) এবং আন্তর্জাতিক ব্রডকাস্ট সেন্টার (IBC) পরিদর্শন করেছেন কাতার অলিম্পিক কমিটি (QOC) ও এশিয়া অলিম্পিক কাউন্সিলের (OCA) সভাপতি মহামান্য শেখ জোয়ান বিন হামাদ আল থানি। তার সঙ্গে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) সভাপতি কার্স্টি কভেন্ট্রি। পরিদর্শনের সময় তারা গেমসের মিডিয়া কার্যক্রম, সম্প্রচারের আধুনিক প্রযুক্তি, স্টুডিও এবং সংবাদকর্মীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে শেখ জোয়ান ‘এশিয়ান গেমস ফর অল’ উদ্যোগের অধীনে ওসিএ কর্মসূচিতে অংশ নেওয়া ৯ জন তরুণ প্রতিবেদকের সঙ্গে মতবিনিময় করেন। নতুন প্রজন্মের ক্রীড়া সাংবাদিকদের ভবিষ্যতের জন্য যোগ্য করে গড়ে তোলার বিষয়ে তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি।
পড়ুন>>দিল্লিতে নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম
এবারের আসরে কাতার মোট ৪২৭ সদস্যের একটি বড় দল পাঠিয়েছে, যার মধ্যে অ্যাথলেটের সংখ্যা ২৪৩ জন। দেশের ১৮টি জাতীয় ফেডারেশনের আওতায় তারা ২৬টি খেলা ও ৩২টি ডিসিপ্লিনে পদকের জন্য লড়ছেন। আগামী ৪ অক্টোবর পর্যন্ত এই গেমস অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, কাতার এর আগে ২০০৬ সালে সফলভাবে এশিয়ান গেমস আয়োজন করেছিল এবং ২০৩০ সালের ডিসেম্বরে দোহা তৃতীয়বারের মতো এই মহাদেশীয় আসরের স্বাগতিক হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
জাপানের টিয়াড নাগোয়া হোটেলে (TIAD Nagoya Hotel) কাতার অলিম্পিক কমিটি বিশেষ ‘কাতার হাউস’ চালু করেছে। এই আয়োজনের মাধ্যমে কাতারের সমৃদ্ধ সংস্কৃতি, ক্রীড়ার দীর্ঘ ইতিহাস এবং ২০৩০ সালের দোহা এশিয়ান গেমসের প্রস্তুতির বিষয়গুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরা হচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























