অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন
- আপডেট সময় : ০৭:৪৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন
নওগাঁয় অপহরণ করে ২০লাখ টাকা মুক্তিপণ দাবী এবং মুক্তিপণ না পেয়ে নন জুড়িশিয়ার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়। এ সংক্রান্ত নওগাঁ ১০ নং আমলী আদালতে একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সস্মেলন করেছেন ভুক্তভোগী(অপহুত) হাসানুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন হাসানুজ্জামানের স্ত্রী যুথি খানম ও দুই কন্যা।
পড়ুন>>২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট
সংবাদ সস্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ১১ আগস্ট সকালে ব্যক্তিগত কাজে নওগাঁ আদালতে যাই। আদালতের কাজকর্ম সেরে দুপুর ৩টার সময় বাড়ি আসার উদ্দেশ্যে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে পৌছালে পূর্বে ওত পেতে থাকা নওগাঁর আত্রাই থানার পাঁচপুর গ্রামের কাউছার আলীর ছেলে মোমিনুল ইসলাম জোহা(২২), বগুড়া জেলার আদমদির্ঘি উপজেলার সাঁতাহার(আদর্শপাড়া) এলাকার নজরুল ইসলামের ছেলে সুমন হোসেন (৪২) এবং সুমনের স্ত্রী মোছা. আরজু সহ আরো ১০-১২জন আমাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে আটকে রাখে।
পড়ুন>>তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক
এরপর ওইদিন সন্ধ্যা ৬টার সময় দুইটা মোবাইল নাম্বার ০১৭৩৪-৫৬৯৯১৩ এবং ০১৭১২-০৭০২৭৫ হইতে আমার স্ত্রী যুথি খানমকে মোবাইল ফোন করে আমার মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবী করে। টাকা না দিলে বা ঘটনাটি পুলিশকে জানালে আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় আটকের সময় আমাকে মারধর ও ভয়ভীতি দেখায় ।
আরও পড়ুন>>গাইবান্ধায় পঙ্গু স্বামীর চিকিৎসার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও স্ত্রী
পরের দিন ১২ আগস্ট বেলা ১১টার সময় রানীনগর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নিয়েগিয়ে আমার সম্পত্তি রেজিস্ট্রি করে নেওয়ার চেষ্টা করে। আমি রেজিস্ট্রি দিতে অস্বীকৃতি জানালে আমাকে মারধর করে ৬টি ফাঁকা নন-জুড়িশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয় স্বীকারোক্তমুলক ভিডিও করে রাখে।
অপহরণ বিষয়ে আমার স্ত্রী যুথি খানম নওগাঁ সদর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। ১৩ আগস্ট বিকেল ৬টার সময় অপহরণকারীদের হাত থেকে মুক্তি লাভের পর নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হই। কিন্তু অপহরণকারীরা হাসপাতালে এসে হুমকি-দামকি দিলে সেখান থেকে পালিয়ে রক্ষা পাই।
এ ঘটনায় নওগাঁ ১০নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেছি। যার নং-সিআর মামলা নং ২৭৯/২০২০ইং (রানী)।তিনি বলেন,আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























