ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী মিরসরাইয়ে গৃহায়নের দুই আবাসন প্রকল্পে স্থবিরতা ও অনিয়মের বেড়াজাল ভালো নাম ও ডাকনামের নানামুখী রসায়ন

অনলাইন জুয়ার মুলহোতা ও অবৈধ সফটওয়্যার ডেভলপারসহ আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

অনলাইন জুয়ার মুলহোতা ও অবৈধ সফটওয়্যার ডেভলপারসহ আটক ৩

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম সাইবার উইং, কুড়িগ্রাম জেলা পুলিশ ও ভূরুঙ্গামারী থানা পুলিশের  যৌথ অভিযানের মাধ্যমে উত্তরবঙ্গের অনলাইন জুয়ার মূলহোতা ও অনলাইন জুয়ার অবৈধ সফটওয়্যার ডেভলপার সহ ৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, এন্টি টেররিজমের সাইবার উইং, বাংলাদেশ পুলিশ ঢাকা ও কুড়িগ্রাম জেলা পুলিশের যৌথ টিম  অনলাইন মনিটরিং ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বেশ কিছুদিন যাবৎ একটি সংঘবদ্ধ প্রতারক চক্র  পরস্পর যোগসাজসে কয়েকটি জুয়ার এ্যাপস  (Maxplayer, sports zone) ব্যবহার করে।
এটি দিয়ে অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলার মাধ্যমে উত্তরবঙ্গের সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং (নগদ / বিকাশ/ রকেট) ব্যবহার করে অবৈধ ই- ট্রানজেকশন এর মাধ্যমে শত শত উঠতি বয়সি তরুণদের কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
সেই ধারাবাহিকতায় অনলাইন মনিটরিং এবং গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন উক্ত প্রতারক চক্রের একটি দল  রংপুর সদরের মুলাটলে অবস্থান করছে।
পরবর্তিতে রংপুর শহরের  মুলাটোল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অয়ন ছাত্রাবাস থেকে আসামী অনলাইন জুয়ার এজেন্ট আবুল কালাম (২২) কে আটক করে এন্টি টেররিজমের সাইবার উইং এর একটি টিম।
এসময় আটক ব‍্যক্তির নিকট থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৩ টি সচল মোবাইল ফোন,  ১টি ৩২জিবি মেমোরী কার্ড, ৬ টি সিমকার্ড  এবং নগদ ৫ হাজার টাকা  উদ্ধার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে তার সাথে সুজন মিয়া ও ভবানী রায় নামের আরো দুজন জড়িত বলে জানায় আবুল কালাম।
জিজ্ঞাসাবাদে সে আরো জানায়, তাকে এই অনলাইন জুয়ার এ্যাপসটি অর্থের বিনিময়ে অনলাইন জুয়ার অবৈধ সফটওয়্যার ডেভলপার সুজন মিয়া (২৪), এ্যাপসটি ডেভেলপ করে দেয় এবং রক্ষণাবেক্ষন করে।
পরবর্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের সহায়তায় অনলাইন জুয়ার অবৈধ সফটওয়্যার ডেভলপার সুজন মিয়া কে ভূরুঙ্গামারী থানা এলাকা হতে গ্রেফতার করে।
এময় তার দখলে থাকা অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১ টি  ল্যাপটপ, ২ টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড  এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে।
অপরদিকে বিভিন্ন সময়ে সিম ও মোবাইল ব্যাংকিং লেনদেনে  সহায়তা করার অপরাধে
ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অনলাইন জুয়ার এজেন্ট ভবানী রায় কে দিনাজপুরের খানসামা  থেকে গ্রেফতার ও তার নিকট হতে ২ টি মোবাইল ফোন উদ্ধার করে।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ব‍্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন -২০১৮ এর ২৪(২)/২৬(২)/৩০(২)/৩৫(২) ধারায় মামলা রুজু পূর্বক বৃহস্পতিবার  কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে। মামলা নং ০৫ তাং ০৮/৩/২৩।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “অনলাইন জুয়ার মুলহোতা ও অবৈধ সফটওয়্যার ডেভলপারসহ আটক ৩”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনলাইন জুয়ার মুলহোতা ও অবৈধ সফটওয়্যার ডেভলপারসহ আটক ৩

আপডেট সময় : ০৮:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩