২১শে ডিসেম্বর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত
- আপডেট সময় : ১০:১৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ৩৩৩ বার পড়া হয়েছে
২১শে ডিসেম্বর উত্তর গোলার্ধ্যের সবচেয়ে বড় রাত।
বছরের দীর্ঘতম দিন বলা হয় ২১ জুনকে, আর দীর্ঘতম রাত ২১ ডিসেম্বর। প্রশ্ন হলো, কেন ২১ ডিসেম্বর বছরের দীর্ঘতম রাত? এটা বুঝতে হলে জানতে হবে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের গতিপ্রকৃতি।
দীর্ঘতম রাত হয় সূর্যের দক্ষিণায়নের কারণে। তাই উত্তর গোলার্ধে আজ দ্রুত সন্ধ্যা নামলেও বছরের সবচেয়ে বেশি সময় লাগবে রাত শেষ হতে।
সৌরজগতের নিয়ম অনুযায়ী ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে, উত্তর গোলার্ধ চলে যায় অনেকটা দূরে। এই সময় উত্তরে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে, ফলে সেখানে তখন শীতকাল আর দক্ষিণে গরমকাল।
উত্তর গোলার্ধ ২১ ডিসেম্বর দিনটিতে সূর্য থেকে অনেকটা দূরে থাকে। ফলে সেখানে সূর্যের আলো খুব কম পড়ে, তাই দিন দ্রুত শেষ হয়ে যায় এবং রাত হয় দীর্ঘ। একে বলে ‘উইন্টার সলসটিস’ বা সূর্যের দক্ষিণায়ন। এই সময় দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে রাত দীর্ঘতম হয়।
একইভাবে ২১ জুন দিনটা বড় হয়। মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলোতে বেশি সূর্যালোক পৌঁছায়। সূর্য ২১ জুন কর্কটক্রান্তিরেখায় লম্বভাবে বা খাড়াভাবে কিরণ দেয়। তাই সূর্যের রশ্মি দীর্ঘ সময় পৃথিবীর উত্তর গোলার্ধে পড়ে। তখন মনে হয় দিন শেষই হচ্ছে না।
এই সময়কালে সেসব দেশে গ্রীষ্মকাল থাকে। বিজ্ঞানের ভাষায় একেই বলে ‘সামার সলসটিস’ বা উত্তরায়ণ। এর পর থেকে দিন ছোট হতে শুরু করে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























