আজ ১ জুলাই, সোমবার। দেশের বিভিন্ন অঞ্চলে সকালের শুরু হয়েছে আংশিক মেঘলা আকাশ দিয়ে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিনভর মেঘলা আকাশ বিরাজ করবে এবং কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
বিশেষ করে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ও গাইবান্ধা জেলায় দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। এ সময়টাতে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
সকাল ৯টার পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে।
রাজধানী ঢাকায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। রংপুর ও ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি। খুলনা ও রাজশাহী অঞ্চলে ৩৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে দক্ষিণাঞ্চলে আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি তীব্র হবে।
দুপুর থেকে বিকেল পর্যন্ত দেশের উত্তর ও পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রাত ৯টার পর ঢাকাসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। সিলেট অঞ্চলেও সন্ধ্যার পর ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সমুদ্র ও নদীবন্দর সতর্কতা:
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরার ট্রলার ও নৌযানসমূহকে উপকূলের কাছাকাছি চলাচল এবং সাবধানে চলাফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের শেষভাগে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বজ্রপাত হতে পারে। এতে বিশেষ করে খোলা মাঠ, জলাশয়ের পাশে ও উঁচু গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
শিশু ও বৃদ্ধদের বৃষ্টিতে ভেজা থেকে বিরত রাখুন।হালকা ও সুতির কাপড় পরিধান এবং পর্যাপ্ত পানি পান করুন। কৃষকদের ক্ষেতের ফসল রক্ষা ও জলাবদ্ধতা ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। বজ্রপাতের সময় মোবাইল ফোন বা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকুন।
Leave a Reply