সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
- আপডেট সময় : ০৬:৫৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। শুক্রবার (১৪ আগস্ট) ইরানের সরকারি সূত্রের বরাত দিয়ে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কূটনৈতিক মহলে পেজেশকিয়ানের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক হয়েছিল, যেখানে তারা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পড়ুন>>কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী
উল্লেখ্য, ২০২৪ সালে ইরান ব্রিকসের পূর্ণ সদস্যপদ লাভ করে। একই সময়ে মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতও এই জোটে যুক্ত হয়। পরবর্তীতে ২০২৫ সালে ইন্দোনেশিয়া সদস্য হওয়ায় বর্তমানে ব্রিকসের মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে। ভারত বর্তমানে ২০২৬ সালের জন্য ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করছে। চলতি বছরের শুরুতে ব্রাজিলের কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করা ভারতের আয়োজনেই এবার ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে।
পড়ুন>>সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা
এর আগে গত জুনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ভারত সফর করেছিলেন। নয়াদিল্লিতে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ভারতের ক্রমবর্ধমান প্রভাবের প্রশংসা করেন। আরাঘচি মন্তব্য করেন যে, পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত আরও জোরালো ভূমিকা রাখতে পারে। তিনি স্পষ্টভাবে জানান, ইরান কোনো ধরনের সশস্ত্র সংঘাতের ভবিষ্যৎ দেখে না এবং চলমান সংকটের সামরিক কোনো সমাধান নেই। আলোচনার মাধ্যমেই সংকট নিরসন সম্ভব বলে তিনি মত দেন।
আরাঘচি আরও বলেন, ভারতের যেকোনো গঠনমূলক উদ্যোগকে তেহরান স্বাগত জানাবে। সেই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তিনি বাণিজ্যিক নিরাপত্তার বিষয়ে বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতি ইরানের ওপর আস্থা রাখার আহ্বান জানান। ভারতের মধ্যস্থতার বিষয়ে তেহরানের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, আলোচনার মাধ্যমে সমঝোতাই সংকট সমাধানের একমাত্র কার্যকর পথ।
মা//জ//ন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























